টাঙ্গাইল ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদী রেলস্টেশনে নিহত সাথী বেগমের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসক আরাফ বাংলাদেশের রাউন্ড টেবিল কনফারেন্স অনুষ্ঠিত। নরসিংদীর মাও. ওমর ফারুক এর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “সিংনা মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর ফাইনাল খেলা।  টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আর এস পাইলট স্কুলের ১৩ ব্যাচের উদ্যোগে জমকালো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও হাতি নিয়ে বর্ণাঢ্য শোডাউন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী স্টেশনে হৃদয়বিদারক ট্রেন দুর্ঘটনা, নিহত মা ও সন্তান নরসিংদী জেলা প্রশাসনের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক পবিত্র ঈদুল আযহার নামাজ শেষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধান গড়াই ২২ গ্রামের মাঠ এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। বীরবাসিন্দা ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও ঈদের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে দেশীয় হাঁস-মুরগী ও কবুতর পালন করে স্বাবলম্বী শফিকুল ইসলাম শফি

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • / ৪৪৭ বার পড়া হয়েছে

কালিহাতীতে দেশীয় হাঁস-মুরগী ও কবুতর পালন করে স্বাবলম্বী শফিকুল ইসলাম শফি

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের পূর্বাসিন্দা কুরাটা গ্রামের শফিকুল ইসলাম, যিনি শফি নামে পরিচিত, দেশীয় হাঁস-মুরগী ও কবুতর পালনের মাধ্যমে নিজের জীবনে অর্থনৈতিক উন্নতি সাধন করেছেন এবং হয়ে উঠেছেন আত্মনির্ভরশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শফিকুলের খামারে ১৫০টি হাঁস, ৪০০টি দেশীয় মুরগী, ২০০টি কবুতর এবং ৭টি গরু রয়েছে। প্রতিদিনের যত্ন ও পরিচর্যার মাধ্যমে তিনি এগুলো থেকে স্থায়ী আয়ের উৎস তৈরি করেছেন। শফিকুল প্রতিদিন ১০০টি হাঁসের ডিম এবং ১০০টি মুরগীর ডিম সংগ্রহ করে তা ৭০ টাকা হালি দরে বিক্রি করেন, যা তার পরিবারের জন্য নির্ভরযোগ্য আয়ের মাধ্যম হিসেবে কাজ করছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ছোট পরিসরে শুরু করলেও বর্তমানে তার এই উদ্যোগের পরিধি বেশ বেড়েছে। সরকারি সহায়তা পেলে তিনি এই কাজকে আরও প্রসারিত করতে চান এবং অন্যদেরও প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল হতে সহযোগিতা করতে চান।

শুভ্র মজুমদার
টাঙ্গাইল প্রতিনিধি
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে দেশীয় হাঁস-মুরগী ও কবুতর পালন করে স্বাবলম্বী শফিকুল ইসলাম শফি

প্রকাশিত : বুধবার, ৬ নভেম্বর ২০২৪