টাঙ্গাইল ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরা অফিসার্স ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সম্মাননা প্রদান; উন্নয়ন-অপরাধ দমনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- এমপি বর্জ্য নিষ্কাশনে নরসিংদী পৌরসভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ৫টি ড্রাম ট্রাক হস্তান্তর করেন এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নজরদারিতে প্রস্তুতি, শিক্ষার্থীদের প্রতি সচেতনতার বার্তা ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর নবীনবরণ, পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত | তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল এগিয়ে রয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী জনপ্রিয় নেত্রী জান্নাতুল হক শাপলা নরসিংদীর রায়পুরায় সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ; পরিদর্শনে নিম্নমানের কাজে এমপি বকুলের কঠোর হুশিয়ারী নরসিংদীর এলজিডির নিয়ম না মানার অভিযোগ; ভোগান্তির পুনরাবৃত্তি ঠেকাতে মানববন্ধনে এলাকাবাসী
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত

শুভ্র মজুমদার, কালিহাতী ( টাঙ্গাইল) প্রতিনিধি:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • / ২২৪ বার পড়া হয়েছে

কালিহাতীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত

শুভ্র মজুমদার, কালিহাতী ( টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর( বৃহস্পতিবার) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে কালিহাতী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: আবুল মনছুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো: নুর আলম।
সার্বিক তত্বাবধানে ছিলেন, মাইকেল মধুসুদন ডিবেট ক্লাবের সদস্য সাইদুর রহমান।

বিতর্কের পক্ষে কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ,
বিপক্ষে কালিহাতী আর এস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
বিচারকমন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন,
মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক নূর-ই- জান্নাত, ব্রাহ্মণশাসন মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো: আনিসুর রহমান, টাঙ্গাইলের স্বরস্রোত আবৃতি একাডেমির বিতর্ক প্রশিক্ষক রাসেল আদনান। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে
বিপক্ষে বক্তৃতা দেন স্নেহা সিদ্দিকা, মাফিছা তাবাচ্ছুম ও দলনেতা রেজওয়ানা ইসলাম আরিবা। পক্ষে জান্নাতুল ফেরদৌসী, মুশফিকাত হোসেন ছোঁয়া ও দলনেতা তানহা তালুকদার।

আরও উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আব্দুল মালেক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কবি খাজা রফিক, কালিহাতী আর এস পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, পক্ষে-বিপক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমূখ।
বিচারক মন্ডলীগণ অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে চুল চেরা বিশ্লেষণ করে বিজয়ীদের নাম ঘোষণা করেন
বিজয়ী দল হলো – কালিহাতী আর এস পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হলো কালি হাতী আর এস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এর দলনেতা রেজওয়ানা ইসলাম আরিবা। অনুষ্ঠান শেষে প্রতিযোগী ও বিচারকমন্ডলীদের
বিশেষ করে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আয়োজক এবং সাংবাদিকদের পুরস্কৃত করা হয়।

বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠানে বক্তারা দুর্নীতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সততা, নৈতিকতার চর্চা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার উদ্দেশ্য দুর্নীতির বিরুদ্ধে যুব সমাজকে সচেতন ও সক্রিয় করা।

শুভ্র মজুমদার
কালিহাতী টাঙ্গাইল
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত

প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪