টাঙ্গাইল ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে নওগাঁয় দিনব্যাপী কর্মশালা কালিহাতীতে জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২ নওগাঁয় ডিবির অভিযানে চল্লিশ কেজির  অধিক গাঁজাসহ ব্যাবসায়ী গ্রেফতার হাবলার প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ করছেন সুমন খান, চাচ্ছেন মানুষের দোয়া ও সমর্থন কালিহাতীতে নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী তারেক রহমান এর আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন সভাপতি সাংবাদিক এনায়েত করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক শারমিনকে ঘিরে ‘মেয়ে থেকে ছেলে’ রূপান্তরের দাবি, ছড়াচ্ছে নানা গুজব আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী রেলি মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ইউএনও এর ভ্রাম্যমান অভিযান

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের
  • প্রকাশিত : সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • / ৩৫৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ইউএনও এর ভ্রাম্যমান অভিযান

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইনের ভ্রাম্যমাণ অভিযানে নবম শ্রেণীর এক ছাত্রীকে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করা হয়েছে।

৬ অক্টোবর (রবিবার)দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলিমপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। ইউএনও তৎক্ষণাৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ের আয়োজন বন্ধ করেন এবং মেয়েটির মায়ের সাথে কথা বলে তার প্রকৃত বয়স যাচাই করেন। মেয়ের জন্ম নিবন্ধন অনুযায়ী তার বয়স ১৮ বছর পূর্ণ হয়নি।

মেয়েটি জানায়, সে পড়াশোনা চালিয়ে যেতে চায় এবং বিয়েতে তার মত নেই। ইউএনও তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং মায়ের প্রতি সতর্কতা প্রদান করেন, ভবিষ্যতে আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা, মো: হারুন সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন গণমাধ্যমকে বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

শুভ্র মজুমদার
টাঙ্গাইল প্রতিনিধি
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ইউএনও এর ভ্রাম্যমান অভিযান

প্রকাশিত : সোমবার, ৭ অক্টোবর ২০২৪