টাঙ্গাইল ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরা অফিসার্স ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সম্মাননা প্রদান; উন্নয়ন-অপরাধ দমনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- এমপি বর্জ্য নিষ্কাশনে নরসিংদী পৌরসভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ৫টি ড্রাম ট্রাক হস্তান্তর করেন এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নজরদারিতে প্রস্তুতি, শিক্ষার্থীদের প্রতি সচেতনতার বার্তা ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর নবীনবরণ, পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত | তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল এগিয়ে রয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী জনপ্রিয় নেত্রী জান্নাতুল হক শাপলা নরসিংদীর রায়পুরায় সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ; পরিদর্শনে নিম্নমানের কাজে এমপি বকুলের কঠোর হুশিয়ারী নরসিংদীর এলজিডির নিয়ম না মানার অভিযোগ; ভোগান্তির পুনরাবৃত্তি ঠেকাতে মানববন্ধনে এলাকাবাসী
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

শুভ্র মজুমদার,টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • / ২৬০ বার পড়া হয়েছে

কালিহাতীতে সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

শুভ্র মজুমদার,টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এড.আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সালাম পিন্টু মুক্তি পরিষদ, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকালে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রথমে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের  করে এলেঙ্গা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী  কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, যুবদলের সাবেক আহ্বয়ক শামীম আল মামুন মুকুল, ছাত্রদলের সাবেক আহ্বয়ক শেখ আমিনুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক শরীফ মোল্লা, আরিফ ইসলাম, এলেঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব রকিব মোল্লা প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা অতিদ্রুত আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।

আব্দুস সালাম পিন্টু গত ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ( গোপালপুর-ভূঞাপুর ) আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে তিনি ২১ আগস্টের গ্রেনেট হামলার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

শুভ্র মজুমদার
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪