টাঙ্গাইল ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস পালিত নওগাঁয় নয় দিনব্যাপী জগন্নাথ  দেবের রথযাত্রা উৎসব শুরু নরসিংদীতে নদীতে ডুবে একসঙ্গে ৪ শিশুর মৃত্যু এলজিইডি উপজেলা প্রকৌশলী কালিহাতীর কারিশমা কাল্পনিক প্রকল্পের নামে ১০ লাখ টাকা আত্মসাৎ! কালিহাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেল চালক নিহত ১  আহত ২ শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা; চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালে সদরের ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীর মাধবদীতে শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা চাচির, গোপন ক্যামেরায় ধর পড়ল ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে কৃষিপ্রতিমন্ত্রী করতে দলীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজ এর ৬ষ্ঠ মৃ’ত্যুবা’র্ষিকী পালিত দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে প্রধানমন্ত্রীর আগমন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

শেখ হাসিনা নিজেকে বাংলাদেশের মালিক হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলো | বেনজির টিটো

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • / ৩৪৫ বার পড়া হয়েছে

শেখ হাসিনা নিজেকে বাংলাদেশের মালিক হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলো — বেনজির টিটো

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ
কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং কালিহাতীর মাটি ও মানুষের নেতা বেনজির আহমেদ টিটো বলেছেন, গত ১৭ বছরে বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছিলো যে এই দেশটা আমাদের। এই দেশের নেতা এই দেশের মানুষই নির্বাচিত করবে। শেখ হাসিনা নয়। শেখ হাসিনা নিজেকে বাংলাদেশের মালিক হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলো। আজ ছাত্রজনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে বলেই স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। আজ আমরা স্বাধীন হয়েছি।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি ইউনিয়ন বিএনপির আয়োজিত জোগারচরে ৩১ আগষ্ট শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় গোহালিয়া ইউনিয়ন বিএনপির নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসমাবেশে যোগ দেন। অল্প সময়ের মধ্যে জোগারচর মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

গোহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিয়াকত আলী মন্ডলের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসিনুর জামিল শাহিন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তায়েবুর রহমান ঝলক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (ভিপি রফিক) এবং সভাপতি মোহাম্মদ মজনু মিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান বালা, সল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামিম প্রামাণিক, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, এবং উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনা নিজেকে বাংলাদেশের মালিক হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলো | বেনজির টিটো

প্রকাশিত : শনিবার, ৩১ অগাস্ট ২০২৪