টাঙ্গাইল ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী তারেক রহমান এর আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন সভাপতি সাংবাদিক এনায়েত করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক শারমিনকে ঘিরে ‘মেয়ে থেকে ছেলে’ রূপান্তরের দাবি, ছড়াচ্ছে নানা গুজব আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী রেলি মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর হাবলার চেয়ারম্যান পদে সুমন খানের আগ্রহ, সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় কালিহাতীতে ফুটবল টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন, উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীর কৃতি সস্তান ড.আবদুল মঈন খানকে এলজিইডি মন্ত্রী করায় নরসিংদী (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলীর সহ সকল কর্মকর্তাগনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে কোটি কোটি টাকা মূল্যের সরকারি বালু লুটের অভিযোগ!

নাহিদ খান
  • প্রকাশিত : শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • / ৩৬৬ বার পড়া হয়েছে

কালিহাতীতে কোটি কোটি টাকা মূল্যের সরকারি বালু লুটের অভিযোগ!

টাঙ্গাইলের নিউ ধলেশ্বরী নদীর কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেলটিয়া এলাকায় দরপত্র আহ্বানকৃত পাউবো উত্তোলিত ড্রেজড ম্যাটারিয়াল(বালু) স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ বালুখেকোরা লুট করে বিক্রি করার অভিযোগ ওঠেছে।

জানা যায়, যমুনার পেট চিরে বয়ে যাওয়া নিউ ধলেশ্বরী নদীর উৎসমুখের(অফটেক) পাশ থেকে নাব্যতা ফিরিয়ে আনয়নের লক্ষে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং বিভাগ নদীর বালু উত্তোলনের পর বামতীরে বেলটিয়া এলাকায় পাশাপাশি দুটি স্থানে স্তুপ করে রাখে। স্তুপকৃত দুটি লট থেকে একটি লটের(৫২,৬৮১৬৪.৪৯ ঘনফুট) বালু বিক্রির জন্য উপজেলা ড্রেজিং ও ড্রেজড ম্যাটারিয়াল ব্যবস্থাপনা কমিটি ৪ জুলাই দরপত্র আহ্বান করে। দরপত্রের সিডিউল বিক্রির শেষ তারিখ ২৮ জুলাই
এবং খোলার তারিখ ৩০ জুলাই নির্ধারণ করা হয়। কিন্তু দরপত্র আহ্বান করার পরই স্তুপীকৃত বালুর একটি স্তুপ থেকে গোহালিয়াবাড়ী ইউনিয়নের
চেয়ারম্যান মো. আ. হাই আকন্দ, হুমায়ুন কবীর সুমন, আজাহার আলী, ওহাব আলী, আব্দুস
সবুর, আব্দুল লতিফরা চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে দিন ও রাতে বেকুযন্ত্র দিয়ে ট্রাক ভরে বিক্রি
করছে। প্রতিদিন শত শত ট্রাক-ড্রামট্রাকে ভরে লুট করা সরকারি বালু বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি আহ্বানকৃত দরপত্র নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এলাকার কয়েকজন বালু ব্যবসায়ী জানায়, একটি লটের ৫২,৬৮১৬৪.৪৯ ঘনফুট বালু উপজেলা ড্রেজিং ও ড্রেজড ম্যাটারিয়াল ব্যবস্থাপনা কমিটি কর্তৃক দরপত্র আহ্বান করা হয়েছে। স্থানীয় বাস্তবতার পরিপ্রেক্ষিতে মূলত: আড়াই টাকা ঘনফুট দামে বালু দরপত্রের মাধ্যমে কিনে নিলেই অপর
লটের প্রায় কোটি ঘনফুট বালু ফ্রি পাওয়া যেতে পারে। এ সম্ভাবনা থেকেই অনেকে দরপত্রে অংশগ্রহণ করছেন।
নাম প্রকাশ না করে এলাকার কয়েক ব্যক্তি জানায়, ৫২,৬৮১৬৪.৪৯ ঘনফুট বালুর দরপত্র না পাওয়ার আশঙ্কা থেকে গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান মো. আ. হাই আকন্দ ও তার সহযোগী বালুখেকোরা ইতিমধ্যে ওই লটের বালু লুট করে ট্রাক দিয়ে বিক্রির মাধ্যমে কয়েক লাখ টাকা
হাতিয়ে নিয়েছেন। তাদের ভয়ে কেউ এ বিষয়ে প্রতিবাদ করার সাহস পায়না। এছাড়া পাউবোথর স্থানীয় কর্মকর্তা বিষয়টি জানলেও প্রতিকারে তিনি কোনো ব্যবস্থা নেননি।
এলাকাবাসী অভিযোগ করে জানায়, বালু ব্যবসায়ী মো. আ. হাই আকন্দ ইউপি চেয়ারম্যান হওয়ায় ক্ষমতার প্রভাব খাটিয়ে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের কতিপয় দুর্নীতি পরায়ন কর্মকর্তা ও কর্মচারী, সরকার দলীয় স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং উপজেলা প্রশাসনের সুবিধাভোগীদের সহায়তায় নিউ ধলেশ্বরী নদী এলাকায় অবৈধ বালু ব্যবসা করছেন।
নিউ ধলেশ্বরী নদীর দেখভালের দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল পাউবোথর উপ-সহকারী প্রকৌশলী মো. মফিদুল ইসলাম জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। গতকাল শনিবার(২৭ জুলাই) তিনি জানতে পেরে ঊর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছেন।
গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান মো. আ. হাই আকন্দ জানান, বেলটিয়া এলাকায় তার দুটি বালু মহল আছে- একটি প্লাস্টারের মোটা বালু, অন্যটি বিটবালু। তিনি সেখান থেকে বালু বিক্রি করে থাকেন। স্তুপকৃত সরকারি বালু তিনি বিক্রি করেন না- উপজেলা ড্রেজিং ও ড্রেজড
ম্যাটারিয়াল ব্যবস্থাপনা কমিটি সেগুলো বিক্রির জন্য টেন্ডার আহ্বান করেছে।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন জানান, বেলটিয়া এলাকার স্তুপকৃত ৫২,৬৮১৬৪.৪৯ ঘনফুট বালু বিক্রি করতে দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র শেষে পুনরায় পরিমাণ নির্ণয় করে দরপত্রদাতাকে বুঝিয়ে দেওয়া হবে। দরপত্র আহ্বানের আগে ওই বালুর অংশ বিশেষ বা পুরো অংশ কেউ বিক্রি করে থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন জানান, নদীর বালু, পানি উন্নয়ন বোর্ড অথবা অন্য যেকোন ব্যক্তিই উত্তোলন করুন না কেন- তা সরকারি সম্পদ। নদীর উত্তোলিত ড্রেজড ম্যাটারিয়াল পরিমাপ করে নিলামে বিক্রি করা হয়ে থাকে। তিনি আরও জানান, এ বছর পাউবো টাঙ্গাইল কোন খনন কাজ করেনি। তবে গতবছর পাউবো নারায়ণগঞ্জের ড্রেজিং বিভাগ নিউ ধলেশ্বরী নদীর নাব্যতার জন্য ড্রেজিং করেছিল- যা কালিহাতী উপজেলা ড্রেজিং ও ড্রেজড ম্যাটারিয়াল ব্যবস্থাপনা কমিটিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা ওই ম্যাটারিয়াল টেন্ডারে বিক্রি করার কথা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে কোটি কোটি টাকা মূল্যের সরকারি বালু লুটের অভিযোগ!

প্রকাশিত : শুক্রবার, ২ অগাস্ট ২০২৪