টাঙ্গাইল ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী তারেক রহমান এর আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন সভাপতি সাংবাদিক এনায়েত করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক শারমিনকে ঘিরে ‘মেয়ে থেকে ছেলে’ রূপান্তরের দাবি, ছড়াচ্ছে নানা গুজব আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী রেলি মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর হাবলার চেয়ারম্যান পদে সুমন খানের আগ্রহ, সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় কালিহাতীতে ফুটবল টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন, উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীর কৃতি সস্তান ড.আবদুল মঈন খানকে এলজিইডি মন্ত্রী করায় নরসিংদী (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলীর সহ সকল কর্মকর্তাগনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

নাহিদ খান
  • প্রকাশিত : সোমবার, ১০ জুন ২০২৪
  • / ৩১৭ বার পড়া হয়েছে

কালিহাতীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিল্লাল হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

সোমবার (১০ জুন) সকাল ৮টার দিকে ঢাকা -টাঙ্গাইল – বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন ঢাকার ডেমরা থানার মুসলিম নগর এলাকার আনিছ মিয়ার ছেলে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক ইউসুফ আলী বলেন, বিল্লাল হোসেন পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তার মোটরসাইকেলের ওপর দিয়ে চলে যায়।

ইউসুফ আলী আরও বলেন, এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বিল্লাল হোসেনের মৃত্যু হয়। মরদেহ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশিত : সোমবার, ১০ জুন ২০২৪