টাঙ্গাইল ০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করলো নাতি 

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • / ৮৩২ বার পড়া হয়েছে

কালিহাতীতে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করলো নাতি

টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের ঝগড়ায় আব্দুল মান্নান নামের এক বৃদ্ধ দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে নাতি রাব্বী।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরে বুধবার সকালে কালিহাতী থানা পুলিশ নিহত মান্নানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে ওসি কামরুল ফারুক জানিয়েছেন।

নিহত দাদা আব্দুল মান্নান উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামের মৃত ময়নুদ্দিনের ছেলে। এ ঘটনার পর তার নাতি রাব্বী ও রাব্বীর মা পলাতক রয়েছেন। অভিযুক্ত রাব্বীর পিতা হায়দর আলী প্রবাসী।

নিহত মান্নানের ছেলে হাফিজ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় দাদা মান্নানের সঙ্গে নাতি রাব্বীর মা ও নাতির ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে দাদা মান্নান ও দাদি হাওয়া বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এতে দাদা ও দাদির শরীরে বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়।

পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় দাদা মান্নান ও দাদি হাওয়া বেগমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আব্দুল মান্নান গুরুত্বর আহত থাকায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বলেন, নিহত আব্দুল মান্নানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকারীকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করলো নাতি 

প্রকাশিত : বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪