টাঙ্গাইল ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

ই-ভিসা আবেদন সহজ করল কুয়েত, তালিকায় নেই বাংলাদেশের নাম!

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ২১ মে ২০২৫
  • / ৪৭১ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীরা অনলাইনে আবেদন করেই পাবেন কুয়েতের ই-ভিসা। তবে তালিকায় ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান থাকলেও নেই বাংলাদেশের নাম।

কুয়েত ভ্রমণের জন্য ই-ভিসা সহজ করার লক্ষ্যে কাজ করছে দেশটির সরকার। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য নেই সুখবর। পর্যটক কিংবা পরিবার ই-ভিসার পোর্টালে বাংলাদেশসহ আফগানিস্তান, ইরান, ইরাক, পাকিস্তান, ইয়েমেনসহ আরও কয়েকটি দেশের নাম নেই।

এর ফলে ফলে অন্য দেশের প্রবাসীরা মধ্যপ্রাচ্যের দেশ থেকে অনলাইনে ই-ভিসার জন্য আবেদন করতে পারলেও সুবিধা বঞ্চিত রয়ে গেছেন বাংলাদেশিরা। কুয়েত ভ্রমণের জন্য তাদের ওই দেশের দূতাবাস বা কনস্যুলেটে স্বশরীরে হাজির হয়ে ভিজিট ভিসার জন্য আবেদন করতে হবে।

কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অনেক আত্মীয় স্বজন মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। কেবল বাংলাদেশি পাসপোর্ট থাকার কারণে তাদের অনেকেই অনলাইনে কুয়েতের ই-ভিসার আবেদন করতে পারছেন না। অন্তবর্তী সরকারের হস্তক্ষেপে দ্রুত এই সমস্যার সমাধান চান তারা।

অনলাইনে আবেদনের জন্য তালিকাভুক্ত দেশগুলোর কিছু শর্ত পূরণ করতে হয়। বৈধ পাসপোর্ট ও রেসিডেন্সি কার্ডধারী এবং অনুমোদিত পেশায় কর্মরতরাই আবেদন করতে পারবেন কুয়েতের ই-ভিসার জন্য। আর এই আবেদন প্রক্রিয়া এক থেকে তিন কার্যদিবসের মধ্যে সম্পন্ন হবে এবং ভিসার মেয়াদ পাবেন তিন মাস।

এছাড়া ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ভুটান, তুরস্ক, মাল্টাসহ ৫৩টি দেশের নাগরিকদের জন্য কুয়েতের অন অ্যারাইভাল ভিসার সুযোগ রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ই-ভিসা আবেদন সহজ করল কুয়েত, তালিকায় নেই বাংলাদেশের নাম!

প্রকাশিত : বুধবার, ২১ মে ২০২৫