টাঙ্গাইল ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা নওগাঁয় ডিবির অভিযানে চল্লিশ কেজির  অধিক গাঁজাসহ ব্যাবসায়ী গ্রেফতার হাবলার প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ করছেন সুমন খান, চাচ্ছেন মানুষের দোয়া ও সমর্থন কালিহাতীতে নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী তারেক রহমান এর আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন সভাপতি সাংবাদিক এনায়েত করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক শারমিনকে ঘিরে ‘মেয়ে থেকে ছেলে’ রূপান্তরের দাবি, ছড়াচ্ছে নানা গুজব আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী রেলি মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর হাবলার চেয়ারম্যান পদে সুমন খানের আগ্রহ, সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

আমরা নিরপেক্ষ না, একটা পক্ষ উপদেষ্টা বিধান রঞ্জন রায়

গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ২০৭ বার পড়া হয়েছে

আমরা নিরপেক্ষ না, একটা পক্ষ উপদেষ্টা বিধান রঞ্জন রায়

গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার।

বলেছেন,আমরা নিরপেক্ষ না, আমরা একটা পক্ষ” জুলাই আন্দোলনের আকাঙ্খা বাস্তবায়ন করাটাই আমাদের লক্ষ্য।

সেই জন্য “হ্যাঁ” “না” ভোটের প্রচার করছি এবং “হ্যাঁ” এর পক্ষ নিয়েছি।

২০জানুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নওগাঁয় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোটের জন্য নওগাঁ প্রস্তুতি জানিয়ে প্রধান অতিথি অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমদের কাজের জন্য দুটো বিষয়। একটা ভোটের প্রচার ও আরেকটি প্রস্তুতি। একটি প্রশ্ন বিভিন্ন সময় বিভিন্নভাবে উৎথাপিত হচ্ছে, সরকার কেন ভোটের প্রচারে নামলেন এবং নিয়োজিত, এতে কী সরকারের নিরপেক্ষতা ক্ষুন্ন হচ্ছে না? আমি বলতে চাই, আমাদের এই সরকার একটা বিশেষ সরকার, ছাত্র আন্দোলনের ফসল। মানুষের যে আকাঙ্খা, যে ইচ্ছার প্রকাশ ঘটেছে সেটা বাস্তবায়ন করাই এ সরকারের কাজ।

সংস্কারের কথা উল্লেখ করে প্রধান অতিথি বলেন, সরকার সংস্কার করছে, বিচার করছে এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা অনেক আইন অধ্যাদেশ আকারে গ্রহণ করেছি যা সংস্কারের অংশ। এই আইন গুলো পরবর্তীতে জাতীয় সংসদে পাস হতে হবে। যদি না হয় তাহলে এই পরিবর্তনগুলো এমনিতেই বাদ হয়ে যাবে। তাই এগুলো পরবর্তীতে সংসদের মাধ্যমে বাস্তবায়নের দায়িত্ব পালন করতে হবে।

উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আরো বলেন, যেসকল রাজনৈতিক দল নির্বাচন করছে তারা সকলেই গণঅভ্যুত্থানের অংশ। কিন্তু তারা কেন প্রচার করছে না,উপদেষ্টাদের নামতে হচ্ছে কেন, আমরা ভোটের প্রচারণায় কেন নামছি? কারণ ২৪ এর জুলাই আন্দোলনের গণমানুষের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ, গণতান্ত্রিক দেশ ও ভোটের অধিকার।

প্রধান অতিথি বলেন, ইতিপূর্বে আমাদের অভিজ্ঞতা আছে, শুধুমাত্র দলিল আকারে রেখে গেলে সেটা ভালো হবে না।

গণমানুষের যে আকাঙ্খা তা এখনো বাস্তবায়িত হয়নি। যার কারণে বারবার এদেশের মানুষকে রক্ত দিতে হয়েছে।

২৪ এর আগে ৯০ একটা বড় আন্দোলন হয়েছিল। সেই সময় তারা একটি ঐক্যমতে পৌঁছেছিল এবং দলিলে সই করেছিল।

কিন্তু পরবর্তী সরকারগুলো সে পথে আর আগায়নি এবং তা বাস্তবায়ন করেনি।

সেই অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিয়েছি। এই জন্য গণমানুষের সমর্থন আদায় করতে পারলেই সম্ভব হবে। এই কারণেই আমাদের এই গণভোটের প্রচার। সেই জন্য “হ্যাঁ” “না” ভোটের প্রচার করছি এবং “হ্যাঁ” এর পক্ষ নিয়েছি।

সর্বশেষ নির্বাচনের দায়িত্বে নিয়োজিতদের উদ্দেশ্য করে অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, যারাই নির্বাচনের দায়িত্বে থাকবেন, আপনারা নিরপেক্ষ থাকবেন।

যে দলই আপনারা করুন না কেন, তারা অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখবেন। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে, এটা নিশ্চিত করতে হবে। যেন মানুষ স্বতস্ফুর্ত ভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারে। তাই আগামীতে যেন সবাই মিলে জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারি।

গণভোট ২০২৬ সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

“হ্যাঁ” “না” ভোটের প্রচারণার এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আমরা নিরপেক্ষ না, একটা পক্ষ উপদেষ্টা বিধান রঞ্জন রায়

প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬