টাঙ্গাইল ০৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নওগাঁয় কন্যা সন্তানকে ফেলে পালিয়ে গেছে এক পাষণ্ড গর্ভধারিণী মা জোয়াহেরুল ইসলাম–এর মৃত্যুর খবরকে ঘিরে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটেছে। টাঙ্গাইলে ও কালিহাতী যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত| নওগাঁয় রমজানের শুরুতেই নিত্যপণ্যের মুল্যবৃদ্ধিতে ভোক্তাদের নাভিশ্বাস  সাংবাদিক স্বপনের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল ​কালিহাতীর পারখী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ব্যবসায়ী সাইফুল ইসলাম আউলিয়াবাদ শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  ১৮ ফেব্রুয়ারি ২০২৬ নরসিংদী-৫ (রায়পুরা) আসনে দীর্ঘ তিন দশক পর ধানের শীষের বিজয়তারেক রহমান সহ দলীয় নেতৃবৃন্দগন ও ভোটারগনকে শুভেচ্ছা ও অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর অভিনন্দন খাসির আড়ালে কুকুরের মাংস বিক্রির অভিযোগে কসাই এমদাদ আটক  
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

টাঙ্গাইলে ও কালিহাতী যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত|

নাহিদ খান
  • প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে ও কালিহাতী যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত|

 টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এ সময় টাঙ্গাইল–৫ (সদর) আসনের সংসদ সদস্য ও সরকারের কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া টাঙ্গাইল জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড টাঙ্গাইল, সিভিল সার্জন কার্যালয়, টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন, টাঙ্গাইল পৌরসভা, জেলা শিল্পকলা একাডেমি ও টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
এছাড়া জেলার কালিহাতী উপজেলাতেও একুশের প্রথম প্রহরে স্থানীয় এমপি লুৎফর রহমান মতিন, উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ, কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এসএম খালিদ হাসান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহর আলী, প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহাম্মদ আব্বাসী, কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন, আনসার ভিডিপি,থানা প্রশাসন, পুলিশ ফাঁড়ি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাত্রদল, যুবদল, মহিলা দল, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন রাজনৈতিক, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা কালিহাতী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে মহান ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে ও কালিহাতী যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত|

প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬