ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন।
- প্রকাশিত : শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- / ৪৯ বার পড়া হয়েছে
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন।
দেবাশীষ কর্মকার বিশেষ প্রতিনিধি।
বর্ণিল বর্ণাঢ্য জমকানো পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যতা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে শীতের কুয়াশাচ্ছন্ন আবরণ ভেদ করে ধ্বনিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা।(শুক্রবার, ২৩ জানুয়ারি)। বিদ্যা ও সংগীতের দেবী ধর্মীয় রীতিনীতি ও বিধি বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
সে সময় ঘুরে ঘুরে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন, সদস্য মাসুদুল আলম স্বপন সিদ্দিকী, মোঃ সুমন, মোঃ সুমন সিদ্দিকী সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। সরস্বতী পূজা উপলক্ষে শুভেচ্ছা জানান কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মোঃ মজিবর রহমান, প্রভাষক আনন্দ মোহন নাথ, কলেজ স্টাফ রাশেদুল আলম রতন, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনুপ কুমার রায়, শিক্ষিকা অঞ্জনা চৌধুরী সহ অন্যান্য শিক্ষক/ শিক্ষিকা বৃন্দ। পঞ্চমী তিথিতে বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে অঞ্জলি প্রদান করেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সনাতনী শিক্ষক/ শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। পূজা অর্চনা অনুষ্ঠিত হয়েছে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে, কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে, এছাড়াও পূজা অনুষ্ঠিত হয় বারোয়ারি পূজা মন্দির ও বিভিন্ন ক্লাব এর আয়োজনে।
এই দিনটিকে ঘিরে কালিহাতী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির এবং সনাতনীদের প্রতিটি বাড়িতে ঘরে ঘরে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। পূজা শেষে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মোঃ মজিবর রহমান বলেন অত্যান্ত ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণতা ও অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও কালিহাতী শাজাহান সিরাজ কলেজে সনাতনী শিক্ষার্থী সহ সকলের প্রচেষ্টায় সুন্দর ও মনোরম পরিবেশে সরস্বতী উৎসব অনুষ্ঠিত হচ্ছে আমি সবাইকে শ্রীশ্রী স্বরসতী উৎসব উপলক্ষে সকল সনাতনীদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। এরপর অনুষ্ঠিত হয় প্রসাদ বিতরণ। তারপর করা হয় আগত অতিথিদের আপ্যায়ন।’













