টাঙ্গাইল ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে দলের পরিক্ষিত ত্যাগী সৎ যোগ্য সুশিক্ষিত বহুগুনের অধিকারী নেতৃত্ব, সংগ্রাম ও মানবিকতায় এগিয়ে জেলা পরিষদে মো. সারোয়ার হোসেন মৃধাকে চায় নরসিংদীবাসী অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়াকা লিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স !  আন্ত:নদী অধিকার থেকেও যাতে বঞ্চিত না হই সে বিষয়ে খেয়াল রাখতে হবে: ড. মঈন খান বর্ধিত মন্ত্রিসভায় এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে অন্তর্ভুক্তির দাবি রায়পুরাবাসীর নরসিংদীর রায়পুরায় মানবতার ফেরিওলা অহিদুজ্জামান অহিদ এর অর্থ্যায়নে কয়েক শতাধিক মানুষের মাঝে ইফতার উপহার বিতরণ টাঙ্গাইল জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ইফতার ও দোয়া মাহফিল নরসিংদীতে মানবতা সমাজকল্যাণ সংস্থা মাঈনুদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে কয়েক শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ অধ্যাপক আউয়ালের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | 2026 কালিহাতী রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়াকা লিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

নাহিদ খান
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়াকা লিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স !

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির আখড়ায় পরিনত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ হাসপাতালটিতে স্বাস্থ্যসেবা নিতে আসা লোকজন কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা হতে বঞ্চিত হচ্ছেন। এখানে রয়েছে ওষুধ সংকট দেখানো হলেও বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ মেয়াদ উর্ত্তীর্ণ ওধুধ পাওয়া গেছে। তাছাড়াও কর্তব্যরত ডাক্তার,নার্স,মেডিকেল এ্যাসিস্টেন্ট,কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির কারনে ওই হাসপাতালটিতে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. জিনাত আলম এবং আবাসিক মেডিকেল অফিসারডা. ফারুক হাসান সাফির সাথে সমন্বয় না থাকায় হাসপাতালটির চেইনঅব কমান্ড ভেঙ্গে পরেছে।

তাছাড়াও আবাসিক মেডিকেল অফিসারডা. ফারুক হাসান সাফির বিরোদ্ধে কর্তব্যে অবহেলা ও আল্ট্রা – এক্সরে পরীক্ষার সরাসরি টাকা জমা নাদিয়ে আত্মসাৎ করার গুরুতর অভিযোগও রয়েছে।

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছানোয়ার হোসেনের পোস্টিং মুক্তাগাছার রসুলপুর , ময়মনসিংহে থাকলেও তিনি সেখানে না গিয়ে অনৈতিক সুবিধার বিনিময়ে  প্রেষণে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। ছানোয়ার হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর কালিহাতী সংসদীয় আসনের সাবেক এমপি হাছান ইমাম খান সোহেল হাজারীর সাথে ঘনিষ্ঠতা এবং তার ক্ষমতার প্রভাব বিস্তার করে বিভিন্ন লোকদের নার্সিং ,মেডিকেল এসিস্টেন্ট এ ভর্তি ও বদলী পোস্টিং এর জন্য তদবির করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের ।

এছাড়াও ছানোয়ার কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে ডিউটি করার সুবাদে চিকিৎসা সেবা নিতে আসা রোগী এবং রোগীদের স্বজনদের উন্নত চিকিৎসা সেবার কথা বলে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা করার জন্য প্রলুব্ধ করে ওই সকল ক্লিনিকে পাঠিয়ে মোটা অংকের কমিশন গ্রহন করে থাকেন।

এছাড়াও হাসপাতালে আসা রোগীদের বিভেন্ন ক্লিনিকে পাঠানোর জন্য কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি এম্বোল্যান্স থাকলেও তিনি ওই এম্বোল্যান্সে না পাঠিয়ে তার নিজস্ব এম্বোল্যান্সে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠিয়ে নিজে লাভবান হচ্ছেন ।শুধু তাই নয় তিনি তার এম্বোল্যান্সটি কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে ব্যবসা পরিচালনা করে আসছেন যা শুধু অনৈতিকই নয়, সম্পূর্ণ বেআইনী ।

এছাড়াও তরিকুল ইসলাম নামের জনৈক উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার যার পোস্টিং কালিহাতী উপজেলার নাগবাড়ী উপ-স্বাস্থ্য কেন্দ্রে ।তিনি অনঅনুমোদিতভাবে নাগবাড়ী উপ-স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্ব পালন না করে ক্ষমতার দাপটে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান  করেন বলে নিশ্চিত হওয়া গেছে।

তরিকুল ইসলাম নাগবাড়ী সাবসেন্টারে দায়িত্ব পালন না করায় ওই এলাকার মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অপরদিকে তিনি  অফিস সময়ে কালিহাতীর একটি চক্ষু হাসপাতালে নিয়মিত রোগী দেখেন বলেও গুরুতর অভিযোগ রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়াকা লিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬