টাঙ্গাইল ০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে প্রধানমন্ত্রীর আগমন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় উজিরপুরের সাতলায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, বসতভিটা ছাড়ার হুমকির দাবি নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীর রায়পুরায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মইনুল ইসলাম সরকার এর নাম সকলের মুখে মুখে কালারবাড়ী জামিয়া ইসলামিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন নাগরিয়াকান্দি-শালিধার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বেকু নিয়ে মাঠে ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদ নরসিংদীতে মরহুম নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্প উদ্ভোধন সংসদ সদস্য ইঞ্জিঃ খালেদ মাহবুব শ্যামল। কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ নরসিংদীর সদর উপজেলার হাজীপুর ইউনিয়নকে শিল্প ও পোশাক বাণিজ্যের খেত্র গড়ে তোলার প্রত্যয়: জাহিদুল কবির ভুইয়া
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

উজিরপুরের সাতলায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, বসতভিটা ছাড়ার হুমকির দাবি

মিল্লাত হাওলাদার উজিরপুর উপজেলা প্রতিনিধি :
  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে

উজিরপুরের সাতলায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, বসতভিটা ছাড়ার হুমকির দাবি

মিল্লাত হাওলাদার উজিরপুর উপজেলা প্রতিনিধি :
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হালদার বাড়ি এলাকায় একটি পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে দখল করে রাখা হয়েছে এবং বর্তমানে বিভিন্ন ধরনের হুমকি-ধমকিও দেওয়া হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মৃত ফেদু সমাদ্দারের উত্তরাধিকারীরা দাবি করেন, তারা পৈতৃক সম্পত্তির প্রকৃত মালিক হলেও কাঞ্চন সমাদ্দার নামে এক ব্যক্তি তাদের জমি ভোগদখল করতে দিচ্ছেন না। এমনকি সম্প্রতি জমিতে রোপণ করা প্রায় ২০০টি ফলজ গাছের চারা ভেঙে ফেলার অভিযোগও করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, কাঞ্চন সমাদ্দার জোরপূর্বক জমি দখল করে চাষাবাদ করছেন এবং তারা প্রতিবাদ করলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। পরিবারের সদস্যদের দাবি, তাদের বলা হয়েছে, “তোদের ঘরবাড়ি ভেঙে ফেলব, দেশ ছেড়ে কোথায় যাবি সেটা আমরা দেখব।”
পরিবারটির আরও অভিযোগ, তাদের দুটি ছেলে ও নাতি-নাতনি রয়েছে। বসবাসের জন্য একটি মাত্র ঘর ছাড়া আর কোনো সম্পদ নেই। পৈতৃক সম্পত্তি ফিরে না পেলে ভবিষ্যতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এ ঘটনায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাদের পৈতৃক সম্পত্তি উদ্ধার করে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
অভিযুক্ত কাঞ্চন সমাদ্দারের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উজিরপুরের সাতলায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, বসতভিটা ছাড়ার হুমকির দাবি

প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই ২০২৬