টাঙ্গাইল ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস পালিত নওগাঁয় নয় দিনব্যাপী জগন্নাথ  দেবের রথযাত্রা উৎসব শুরু নরসিংদীতে নদীতে ডুবে একসঙ্গে ৪ শিশুর মৃত্যু এলজিইডি উপজেলা প্রকৌশলী কালিহাতীর কারিশমা কাল্পনিক প্রকল্পের নামে ১০ লাখ টাকা আত্মসাৎ! কালিহাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেল চালক নিহত ১  আহত ২ শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা; চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালে সদরের ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীর মাধবদীতে শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা চাচির, গোপন ক্যামেরায় ধর পড়ল ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে কৃষিপ্রতিমন্ত্রী করতে দলীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজ এর ৬ষ্ঠ মৃ’ত্যুবা’র্ষিকী পালিত দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে প্রধানমন্ত্রীর আগমন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

সখীপুরে বেত বাগানে চিতাবাঘ দেখার ঘটনা মিথ‍্যা: কিশোরের স্বীকারোক্তি

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • / ৩৫৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া বেত বাগানে চিতাবাঘ বিচরণ করার বিষয়টি মিথ‍্যা বলে জানিয়েছে বন‍্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে হতেয়া রেঞ্জ অফিসে বন্যপ্রাণী দমন ইউনিটের জিজ্ঞাসাবাদে ফেসবুকে আপলোড করা ওই কিশোর শাকিব মিথ‍্যা প্রচারের স্বীকারোক্তি দিয়েছে।

জানা গেছে, স্থানীয় কিশোর শাকিব (১৮) ওই বেতবাগানের একটি ছবি তোলে, পরে অনলাইন থেকে একটি চিতাবাঘের ছবি নিয়ে এডিট করে বেতবাগানের ছবিতে বাঘের ছবি বসিয়ে ফেসবুকে ‘বেতবাগানে চিতা বাঘের আতঙ্ক’ শিরোনামে স্ট্যাটাস দেয়। ফেসবুক ভাইরাল হওয়ার জন‍্য এই কাজ করেছে বলে জানায় ওই কিশোর। এ বিষয়ে লিখিত মুচলেকা নিয়ে ওই কিশোরকে ক্ষমা করেছে তদন্ত কমিটি।

হতেয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ জানান, উপজেলার হতেয়া বেতবাগানে চিতাবাঘের বিচরণের খবর মিথ্যা। ওই কিশোর শাকিব খান মঙ্গলবার বন‍্যপ্রাণী দমন ইউনিটের কাছে একথা স্বীকার করেছে। ভবিষ্যতে এমন মিথ্যা গুজব ছড়াবে না এ স্বীকারোক্তিতে মুচলেকা দিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম জানান, বেতবাগানে চিতাবাঘের বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলে বন‍্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঘটনা স্থলে গিয়ে এ তথ‍্য মিথ‍্যা বলে প্রমাণ পেয়েছে। একটি কিশোর এ মিথ‍্যা তথ‍্য ফেসবুকে স্ট্যাটাস দেয়ার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর উপজেলার হতেয়া বেতবাগানে চিতাবাঘের আতঙ্ক, এই শিরোনামে স্থানীয় এক কিশোর ফেসবুকে স্ট্যাটাস দেয়। মুহূর্তেই এই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের দৃষ্টি আকর্ষণ করে।

নিউজটি শেয়ার করুন

সখীপুরে বেত বাগানে চিতাবাঘ দেখার ঘটনা মিথ‍্যা: কিশোরের স্বীকারোক্তি

প্রকাশিত : বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২