রায়পুরার মির্জানগরে অবহেলিত সড়ক মেরামত, নিজস্ব অর্থায়নে এগিয়ে এলেন ডা. ফরিদ আহমেদ
- প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৬ বার পড়া হয়েছে
রায়পুরার মির্জানগরে অবহেলিত সড়ক মেরামত, নিজস্ব অর্থায়নে এগিয়ে এলেন ডা. ফরিদ আহমেদ
বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী একটি সড়ক এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে মেরামত করা হয়েছে। মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী ডা. ফরিদ আহমেদের নিজস্ব অর্থায়নে সড়কটির মেরামতকাজ সম্পন্ন করা হয়।
তিনি মানবিক নেতা হিসেবে
এলাকার সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করে সারা দেশের মধ্যে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে চলাচলে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানিতে সড়কটি ব্যবহার করা কঠিন হয়ে পড়ত। শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগীসহ সাধারণ পথচারীদের ভোগান্তি ছিল নিত্যদিনের। এ অবস্থায় স্থানীয়দের দাবির বিষয়টি গুরুত্ব দিয়ে ডা. ফরিদ আহমেদ নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে সড়কটি মেরামতের ব্যবস্থা করে দিয়েছেন। বারবার কারা নির্যাতিত মানবিক নেতা
ডাক্তার ফরিদ আহমেদ দেশ প্রেমিক শহীদ জিয়া ও প্রয়াত
বেগম খালেদা জিয়ার উত্তরসূরী মানবিক
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনের উদ্যোগের ধারাবাহিকতায় এ কাজ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মির্জানগর ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ দলের দুর্দিনের পরিচিত সৎ সাহসী ত্যাগী পরিক্ষিত বঞ্চিত নেতা কর্মীদের সাথে নিয়ে
ডা. ফরিদ আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জনসাধারণের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া এবং সামাজিক উন্নয়নমূলক কাজে তাঁর ভূমিকার কথা উল্লেখ করে এলাকাবাসীর একটি অংশ সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে আসন্ন মির্জানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার প্রত্যাশা নিয়ে ডা. ফরিদ আহমেদ এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। তিনি মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি। দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততার পাশাপাশি মামলা-হামলার শিকার হয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, ব্যক্তি বা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে এলাকার দীর্ঘদিনের অবহেলিত রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে ডাক্তার ফরিদ আহমেদ নিঃস্বার্থভাবে নিজস্ব অর্থায়নে সামাজিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
ডাক্তার ফরিদ আহমেদ এর প্রচেষ্টায় অবহেলিত সড়ক মেরামতের এ উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নতুন করে আশার সঞ্চার সৃস্টি হয়েছে। তার প্রতি এলাকাবাসীর প্রত্যাশা আরও দ্বিগুণ বেড়ে গেছে।
তার এই মানবিক কর্মকান্ডে দোয়া ও সমর্থন অনেক গুণ বেড়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, শুধু বিচ্ছিন্ন মেরামত নয়, ইউনিয়নের অন্যান্য অবহেলিত সড়কেরও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যক্তিগত ছাড়াও সরকারিভাবে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।



















