মারিয়াম পাঞ্জুমুন্সী মারকাজুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
- প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে
মারিয়াম পাঞ্জুমুন্সী মারকাজুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
কালিহাতী উপজেলার নারান্দিয়ার যদুর পাড়া মারিয়াম পাঞ্জুমুন্সী মারকাজুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর প্রতিষ্ঠানের সভাপতি মাষ্টার মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক একেএম আব্দুল আউয়াল,নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোহর আলী, কালিহাতী উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, সময়ের সাহিত্য কন্ঠের নির্বাহী সম্পাদক অধ্যাপক কবি শামীম আল মামুন বুলবুল ,কালিহাতী উপজেলা শ্রমিক দলের সভাপতি আফজাল হোসেন আকন্দ প্রমুখ। স্বাগত ভাষণ দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোয়াজ্জেম হোসেন সবুজ। সভাটি সঞ্চালনা করেন শিক্ষক নেতা জহুরুল ইসলাম।
সভায় প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী-, শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক ধর্মভীরু মানুষ অংশগ্রহণ করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়ন বিএনপির নেতা ফিরোজ তালুকদার, আব্দুল বাতেন, বায়েজিদ খান,রেজাউল করিম,শফি প্রামানিক, মোমিন হোসেন প্রমুখ।



















