কালিহাতীতে সমবায় দিবস পালিত
- প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
কালিহাতীতে সমবায় দিবস পালিত
টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। কালিহাতী উপজেলা পরিষদ মিলনায়তনে ৮ নভেম্বর আয়োজিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাইমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি লুৎফর রহমান মতিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাইন উদ্দিন সম্রাট, উপজেলা যুব উন্নয়ন অফিসার আশরাফ আলী,
উপজেলা সমবায় অফিসার শহীদুল ইসলাম, কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহাম্মদ আব্বাসী, ব্রাইট বিজনেসম্যান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি ও কালিহাতী শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন,সমবায়ী সংগঠক আলফাজ আহমেদ, নুরুল ইসলাম প্রমুখ।
সভাটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আতিকুর রহমান ফরিদ।
আলোচনা সভার পূর্বে স্থানীয় এমপি লুৎফর রহমান মতিন বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দেন। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। আলোচনা সভা শেষে সমবায়ীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। সকালে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুভ সূচনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।


















