টাঙ্গাইল ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কৃষি অফিসারের সম্পৃক্ততার অভিযোগ নওগাঁয় নকল সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান মালিকের জেল-জরিমানা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি : নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালিহাতীর পিআইওর বিরুদ্ধে কালিহাতী ও ঘাটাইলের সরকারি কর্মচারীকে লাঞ্ছিত ও হুমকির অভিযোগ নরসিংদীর রায়পুরায় আবুল হাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তুলাতুলিকে হারিয়ে থানাহাটি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন নওগাঁয় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শনের আয়োজন কালিহাতীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের বর্ণাঢ্য আয়োজনে এমপি আশরাফ উদ্দিন বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ নওগাঁয় ভারতীয় সীমান্তে নিরাপত্তা জোরদারে নতুন বিজিবি ক্যাম্প উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ভুক্তা মাঠের ফুটবল খেলা
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি :

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ১০ বার পড়া হয়েছে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি :

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালিতে পায়ে হেঁটে যোগ দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত সার্বভৌমত্ব র‍্যালিতে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তিনি র‍্যালির উদ্বোধন করেন এবং এর নেতৃত্ব দেন।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে র‍্যালিটি বড় জমায়েতে পরিণত হয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বাংলাদেশের লাল-সবুজ পতাকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। স্লোগানে মুখর হয়ে ওঠে র‍্যালির পুরো পথ।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র‍্যালিটি কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবনের পাশ দিয়ে হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।

এর আগে বিকেল পৌনে ৩টা থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে র‍্যালিতে অংশ নেন দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা।

তারেক রহমানের সঙ্গে র‍্যালিতে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, আমানুল্লাহ আমান ও ফরহাদ হালিম ডোনার,কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি।

এ ছাড়া উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, সংসদ সদস্য খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

র‍্যালিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘ ২০ বছর পর নির্বিঘ্নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে বিএনপি। দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্ব দিচ্ছে দলটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি :

প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর ২০২৬