কালারবাড়ী জামিয়া ইসলামিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন
- প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে
কালারবাড়ী জামিয়া ইসলামিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন
মিন্নাত হাওলাদার উজিরপুর উপজেলার প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামের কালারবাড়ীতে অবস্থিত কালারবাড়ী জামিয়া ইসলামিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৭ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ/০৬ রমজান ১৪৪৬ হিজরি) জুমার নামাজ শেষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং ইসলামের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়ার বিশিষ্ট আলেম ও আলেম সমাজের মুরব্বি আলহাজ্ব মাওলানা কবিরুল ইসলাম। এছাড়াও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন ভবন নির্মিত হলে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য উন্নত ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে। একই সঙ্গে এতিম শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও মানসম্মতভাবে পরিচালনা করা সম্ভব হবে।
বক্তারা সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও প্রবাসীসহ সর্বস্তরের মানুষের প্রতি এই মহতী উদ্যোগে আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানার উন্নয়নে সহযোগিতা করা অত্যন্ত সওয়াবের কাজ। সকলের সম্মিলিত সহযোগিতায় নির্মাণকাজ দ্রুত সম্পন্ন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে নির্মাণকাজের সফল বাস্তবায়ন, দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সবশেষে নির্মাণকাজের সফল বাস্তবায়ন, দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।



















