নরসিংদীতে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা : জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ
- প্রকাশিত : বুধবার, ২৪ জুন ২০২৬
- / ১ বার পড়া হয়েছে
নরসিংদীতে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা : জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ
বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:
চিহ্নিত চাঁদাবাজকে প্রশ্রয় না দিয়ে সাহসি ভুমিকা রেখে আইনের হাতে তুলে দিয়ে
সারা দেশের মধ্যে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করায়
সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছেন আওয়ামীলীগের সময় গুম হয়ে যাওয়া নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি, নরসিংদী পৌরসভা মেয়র পদপ্রার্থী সিদ্দিকুর রহমান নাহিদ।
নরসিংদী পৌর শহরে চাঁদাবাজি ও সন্ত্রাসসহ যেকোনো ধরনের দুর্নীতি অনিয়ম নারী ধষন সহ সকল ধরনের সন্ত্রাসী কর্মকান্ড নির্মূল করতে কঠোর অবস্থান নিয়েছেন নরসিংদী পৌরসভা সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। নরসিংদী পৌর শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন তিনি।
নরসিংদী বড় বাজারের বেশ কিছু ব্যাবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতে
নরসিংদী পৌরসভা মেয়র পদপ্রার্থী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ এর নেতৃত্বে রাহাত নামে এক চাঁদাবাজকে আটক করতে সক্ষম হয়েছে। বিএনপি’র চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে
নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন এর নেতৃত্বে যেখানে চাঁদাবাজ সেখানেই প্রতিরোধ।
বিগত বেশ কিছুদিন যাবৎ নরসিংদী বড় বাজারে কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ রাহাত গংদের অত্যাচারে অতিষ্ঠ নরসিংদী বাজারের সাধারণ ব্যাবসায়ীরা। চাঁদাবাজ রাহাত এর নেতৃত্বে বাজারের ব্যবসায়ী গোলজার হোসেন, সমর সাহা, প্রিয় গোপাল সাহা, খোকন সাহাসহ সাধারণ ব্যবসায়ীরা রীতিমত অত্যাচারিত হচ্ছিলো।
গত মঙ্গলবার ব্যবসায়ী গুলজার হোসেনকে চাঁদাবাজ রাহাত চাপাতি দিয়ে কুপিয়ে আহত করলেও এই বিষয়ে এখন পর্যন্ত তার ভয়ে কেউ কোন প্রতিবাদ জানায়নি। সাধারণ ব্যবসায়ীরা আতঙ্কে ভয়ে ভয়ে দিন কাটছিল।
এই ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা হলেও দীর্ঘ দেড় মাসেও পুলিশ আসামীকে গ্রেফতার করতে পারেনি।
অবশেষে গতকাল সোমবার (২২ জুন) সন্ধ্যায় ব্যবসায়ীরা দ্বারস্থ হয় নরসিংদী পৌরসভা সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জেলা ছাত্রদলের সভাপতি ও নরসিংদী জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদের কাছে। এ ঘটনা জানার ৪ ঘণ্টার মধ্যেই সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা জীবনের ঝুকি নিয়ে চাঁদাবাজ রাহাতকে চাপাতিসহ হাতে নাতে আটক করেন। পরে চাঁদাবাজ রাহাতকে কোমড়ে দড়ি দিয়ে বেঁধে বাজারে প্রদক্ষিণপূর্বক র্যাব সদস্যের হাতে চিহ্নিত চাঁদাবাজকে তুলে দেয়।
এসময়
উপস্থিত বাজার ব্যবসায়ীসহ জনতার উদ্দেশে জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, নরসিংদীর বড় বাজারের ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে চাঁদাবাজ রাহাতকে ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে চাপাতিসহ আটক করা হয় । ব্যবসায়ীরা যাতে চাঁদাবাজদের আতঙ্কে আতঙ্কিত না হয়, চিহ্নিত চাঁদাবাজ রাহাতকে কোমরে দড়ি বেঁধে বাজার প্রদক্ষিণ করিয়ে প্রশাসনের কাছে তুলে দেওয়া হয়।
এ সময় তিনি নরসিংদী বড় বাজারকে চাঁদাবাজ মুক্ত ঘোষণা করেন এবং নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন এর ঘোষণা যেখানে চাঁদাবাজ সেখানেই প্রতিরোধ কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জেলা ছাত্রদলের সভাপতি সুস্পষ্টভাবে জানিয়েছেন, চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতি অনিয়মের সঙ্গে দলের কোনো নেতা-কর্মী জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না। তাদেরকে ডাবল শাস্তি দেওয়া হবে।
অপরাধীদের প্রশ্রয় না দিয়ে আইনের হাতে তুলে দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ।



















