টাঙ্গাইল ০২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২ নওগাঁয় ডিবির অভিযানে চল্লিশ কেজির  অধিক গাঁজাসহ ব্যাবসায়ী গ্রেফতার হাবলার প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ করছেন সুমন খান, চাচ্ছেন মানুষের দোয়া ও সমর্থন কালিহাতীতে নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী তারেক রহমান এর আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন সভাপতি সাংবাদিক এনায়েত করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক শারমিনকে ঘিরে ‘মেয়ে থেকে ছেলে’ রূপান্তরের দাবি, ছড়াচ্ছে নানা গুজব আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী রেলি মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর হাবলার চেয়ারম্যান পদে সুমন খানের আগ্রহ, সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

নাহিদ খান
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • / ১০৩ বার পড়া হয়েছে

Oplus_131072

টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক|

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা উপজেলার নোয়াপাড়া গ্রামে সাদিয়া (২০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) এ ঘটনা ঘটে।

নিহত সাদিয়ার বাবার বাড়ি সিংনা এলাকায় বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর পরিবারের সঙ্গে তার বিরোধ চলছিল। সাদিয়ার পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। তবে ঘটনার পর থেকেই সাদিয়ার স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

নিহতের পরিবারের দাবি, সাদিয়ার স্বামী এর আগেও আরও দুইটি বিয়ে করেছিলেন। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬