টাঙ্গাইল ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাগবাড়ী ইউনিয়ন ১ নং ওয়ার্ডের যুব আন্দোলন সভাপতি  নুর আলম কাপ্পির বাড়িতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নরসিংদীর রায়পুরায় আশ্বাস প্রকল্পের মানব পাচার প্রতিরোধ কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সৌদি প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির দাবি টার্গেট প্রপার নিউজের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু,আহত-২ ভ্রাম্যমান গবাদি প্রাণী চিকিৎসা ক্লিনিক সঠিক চিকিৎসা, সঠিক সময়ে নরসিংদী জেলা পরিষদে অনুদানের চেক বিতরণ, অসহায়দের মুখে হাসি কালিহাতী নার্সিং ইনস্টিটিউটে আনন্দঘন পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত কালিহাতীতে এমপির নাম ভাঙ্গিয়ে চলছে বালুখেকোদের দৌরাত্ম্য ! হুমকির মূখে নদী ,রেলসেতু ও জনবসতি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার একসময়ের জনপ্রিয় বিনোদন কেন্দ্র বল্লা এলাকার ঐতিহ্যবাহী “আলোছায়া সিনেমা হল”
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

সৌদি প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির দাবি

নাহিদ খান
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / ৯ বার পড়া হয়েছে

সৌদি প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির দাবি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সৌদি প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ এনে কালিহাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর শ্বশুর।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সরাগী গ্রামের বাসিন্দা মোঃ আয়নাল হক জানান, প্রায় দুই বছর আগে তার ছেলে মোঃ সুজন তালুকদারের সঙ্গে সাদিয়া আক্তারের বিবাহ সম্পন্ন হয়। বর্তমানে সুজন তালুকদার সৌদি আরবে কর্মরত রয়েছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, নিকরাইল এলাকার রাকিব নামের এক যুবকের সঙ্গে সাদিয়া আক্তারের পূর্ব পরিচয় ছিল। দীর্ঘদিন ধরে ওই যুবক সাদিয়াকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আসছিল বলে দাবি পরিবারের।
গত ১ মে দুপুর আনুমানিক আড়াইটার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে সাদিয়া আক্তার ঘর থেকে নগদ ৩ লাখ ৩৪ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার এবং প্রায় ৫ ভরি রুপার গহনা নিয়ে রাকিবের সঙ্গে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরপর থেকে ওই গৃহবধূর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবারের দাবি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিবাহের প্রলোভন দেখিয়ে রাকিব ওই গৃহবধূকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছেন।
এ ঘটনায় কালিহাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী আয়নাল হক জানান, ঘটনার বিষয়ে স্থানীয়ভাবে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে একাধিক সাক্ষীও রয়েছেন।
এ বিষয়ে কালিহাতী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সৌদি প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির দাবি

প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে ২০২৬