টাঙ্গাইল ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

সংরক্ষিত আসনে এমপি হিসেবে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে দেখতে চায় কালিহাতীর সর্বস্তরের মানুষ

নাহিদ খান
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৩৬ বার পড়া হয়েছে

সংরক্ষিত আসনে এমপি হিসেবে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে দেখতে চায় কালিহাতীর সর্বস্তরের মানুষ |

মহান স্বাধীনতার ইস্তেহার পাঠক, কালিহাতী থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাবেক পাঁচবারের জাতীয় সংসদ সদস্য, সাবেক সফল মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা শাজাহান সিরাজ-এর সুযোগ্য কন্যা ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা-কে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) হিসেবে দেখতে চায় কালিহাতীসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সর্বস্তরের মানুষ।

ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বর্তমানে বাংলাদেশ জাতীয় নারী ক্রীড়া সংস্থা-এর চেয়ারম্যান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন-এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি গুলশান সোসাইটি-র সাবেক দুইবারের মহাসচিব ছিলেন। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রথম নারী ব্যারিস্টার হিসেবে তিনি ইতোমধ্যে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা এবং ক্রীড়া ও আইন অঙ্গনে সক্রিয় ভূমিকার কারণে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। বিশেষ করে নারী নেতৃত্বের বিকাশ, ক্রীড়া উন্নয়ন এবং আইনি সচেতনতা বৃদ্ধিতে তার অভিজ্ঞতা দেশকে সমৃদ্ধ করতে পারে বলে মনে করছেন অনেকে।

কালিহাতীসহ বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যেই তাকে সংরক্ষিত আসনের এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার দাবিতে আলোচনা শুরু হয়েছে। তারা মনে করেন, তার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন, যুবসমাজের উন্নয়ন এবং সামাজিক অগ্রগতি আরও বেগবান হবে।

এ বিষয়ে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, দলীয় সিদ্ধান্তের মাধ্যমে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে মনোনয়ন দেওয়া হলে তিনি তার যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সংরক্ষিত আসনে এমপি হিসেবে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে দেখতে চায় কালিহাতীর সর্বস্তরের মানুষ

প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬