টাঙ্গাইল ০৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২ নওগাঁয় ডিবির অভিযানে চল্লিশ কেজির  অধিক গাঁজাসহ ব্যাবসায়ী গ্রেফতার হাবলার প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ করছেন সুমন খান, চাচ্ছেন মানুষের দোয়া ও সমর্থন কালিহাতীতে নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী তারেক রহমান এর আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন সভাপতি সাংবাদিক এনায়েত করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক শারমিনকে ঘিরে ‘মেয়ে থেকে ছেলে’ রূপান্তরের দাবি, ছড়াচ্ছে নানা গুজব আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী রেলি মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর হাবলার চেয়ারম্যান পদে সুমন খানের আগ্রহ, সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নওগাঁয় টয়লেট ট্যাংকিতে অজ্ঞাত নারীর মরদেহ

গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ২৩৯ বার পড়া হয়েছে

নওগাঁয় টয়লেট ট্যাংকিতে অজ্ঞাত নারীর মরদেহ

গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর সদর উপজেলা এক বাড়ির টয়লেটের ট্যাংকি থেকে অজ্ঞাত নামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ২৭ জানুয়ারি মঙ্গলবার বেলা ২টার দিকে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিল ভবানীপুর গ্রামের পূর্বপাড়ার মনতাসুর রহমানের বাড়ির টয়লেটের ট্যাংকি থেকে আনুমানিক ২৫ বছর বয়সের ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, অজ্ঞাত ওই নারীকে অন্য কোথাও হত্যা করে তার মরদেহ গোপন করার উদ্দেশ্যে টয়লেটের ট্যাংকিতে রাখা হয়েছে। বাড়ির মালিক মনতাসুর রহমান জানান, গত ২৬ জানুয়ারি সোমবার সকাল আটটার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাকে বলা হয়, তার বাড়ির টয়লেটের ট্যাংকির ভেতরে একটি নারীর মরদেহ রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে দেরি হওয়ায় তিনি রাতে নওগাঁ সদর মডেল থানায় বিষয়টি অবহিত করেন। পরে মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। নওগাঁ সদর মডেল থানার পুলিশ জানায়, উদ্ধারকৃত মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন রয়েছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ আরও জানায়, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় টয়লেট ট্যাংকিতে অজ্ঞাত নারীর মরদেহ

প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬