টাঙ্গাইল ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, আহত ১ নরসিংদীতে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা : জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ভাইরাল সেই কৃষক কবির হোসেন আর নেই অপপ্রচার, শিষ্টাচারবহির্ভূত রাজনীতি ও নাশকতার বিরুদ্ধে কালিহাতী উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিল উপজেলা মহিলা দলের আয়োজনে ইঞ্জিনিয়ার আসরাফ উদ্দিন বকুল এমপির শুভ জন্মদিন উদযাপন কুমুড়ি বিলে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রমের প্রথম ধাপ সম্পন্ন সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি মাছুদুর রহমান মিলন পাহাড়পুর ঐতিহাসিক বৌদ্ধবিহারে চায়নার পর্যটককে হয়রানি এক টিকটকার আটক  নরসিংদীর শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা বিশ্বকাপের আমেজে টাঙ্গাইলে ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফারদের প্রীতি ফুটবল ম্যাচ পেশাগত ব্যস্ততার বাইরে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নওগাঁয় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

  • প্রকাশিত : রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ২৩১ বার পড়া হয়েছে

নওগাঁয় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর উপজেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা উৎসবের আয়োজন করা হয়। রোববার ১৮ জানুয়ারি বিকেল ৫টায় উপজেলার সদর ইউনিয়নের সারতা-সাড়াসন মাঠে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ফজলে হুদা বাবুল।

এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতাকে ঘিরে দুপুর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ মাঠে জড়ো হন। অনুষ্ঠানের পাশাপাশি দিনব্যাপী একটি গ্রামীণ মেলার আয়োজন করা হয়। মেলায় লোকজ খেলনা, গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য, মন্ডা-মিঠাইসহ নানা ধরনের দোকান বসে।

ঘোড়া দৌড় প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশিত : রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬