টাঙ্গাইল ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
দেশের উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম : রাশেদুল হাসান রিন্টু হারানো বিজ্ঞপ্তি (সংবাদ প্রতিবেদন) টাঙ্গাইলের কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু কাল নরসিংদীর রায়পুরা অফিসার্স ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সম্মাননা প্রদান; উন্নয়ন-অপরাধ দমনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- এমপি বর্জ্য নিষ্কাশনে নরসিংদী পৌরসভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ৫টি ড্রাম ট্রাক হস্তান্তর করেন এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নজরদারিতে প্রস্তুতি, শিক্ষার্থীদের প্রতি সচেতনতার বার্তা ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর নবীনবরণ, পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত | তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল এগিয়ে রয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী জনপ্রিয় নেত্রী জান্নাতুল হক শাপলা
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে কলেজ শিক্ষকদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ১৭৯ বার পড়া হয়েছে

কালিহাতীতে কলেজ শিক্ষকদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময় |

টাঙ্গাইল-০৪(কালিহাতী )নির্বাচনী এলাকার বিএনপির এমপি প্রার্থী , কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান মতিন কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন |

১৬ ডিসেম্বর উপজেলার হাজী আবু হাশেম বিজনেস ম্যানেজমেন্ট কলেজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ তোফাজ্জল হোসেন সোহাগ।
অধ্যাপক তাজুল ইসলাম সুজনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম,তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও জাতীয় ইংরেজি দৈনিক দি নেক্সটনিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন তুহিন, সহকারী অধ্যাপক আবু সাঈদ,প্রভাষক জহুরা খাতুন,শীরিন শীলা প্রমুখ।

মতবিনিময় সভায় বিভিন্ন কলেজের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
লুৎফর রহমান মতিন এমপি নির্বাচিত হলে শিক্ষক-কর্মচারীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ” আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। আপনারা বিবেকের তাগিদে কাজ করবেন।আমি যদি যোগ্য হয়ে থাকি ,ভালো মানুষ হয়ে থাকি তাহলে আপনাদেরকে আমার পাশে চাই। তিনি বলেন ,আমি কৃষকের সন্তান।গুন্ডামী ,মাস্তানী পছন্দ করিনা। সারাজীবন শিক্ষা বিস্তারসহ মানুষের কল্যাণে কাজ করেছি ।বাকী জীবনটা কালিহাতীর মাটি ও মানুষের জন্য বিলিয়ে দিতে চাই।

কালিহাতীর শিক্ষার উন্নয়নের প্রশ্নে তিনি বলেন, এমপি নির্বাচিত হলে নিজের কলেজের আগে আপনাদের কলেজগুলোর উন্নয়ন করবো। উল্লেখ্য,এমপি প্রার্থী লুৎফর রহমান মতিন কালিহাতীতে নারী শিক্ষা প্রসারে নিজ নামে লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে কলেজ শিক্ষকদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়

প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫