টাঙ্গাইল ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে বর্ণাঢ্য আয়োজনে যথাযথ মর্যাদায় বিজয় দিবস ২০২৫ পালিত।

দেবাশীষ কর্মকার স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ৫৩০ বার পড়া হয়েছে

কালিহাতীতে বর্ণাঢ্য আয়োজনে যথাযথ মর্যাদায় বিজয় দিবস ২০২৫ পালিত।

দেবাশীষ কর্মকার স্টাফ রিপোর্টার।

সারা দেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণিল বর্ণাঢ্য ভাবগাম্ভীর্যপূর্ণ নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ আরম্ভ হয়। এরপর উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক রাজনৈতিক স্বেচ্ছাসেবী ও ধর্মীয় সংগঠন এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা কালিহাতী আর এস পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদীতে ১৯৭১ এর জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে কালিহাতী আর এস সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর মাঠে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুঁচকাওয়াজ ডিসপ্লে প্রদর্শন এবং দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সে সময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম, কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে. ও. এম তৌফিক আজম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিনাত আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাইম আল সালাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ আলী ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রবির গাঙ্গুলীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী বৃন্দ। পরে বিভিন্ন স্কুল-কলেজ ও প্রতিষ্ঠান থেকে আগত প্রতিযোগীদের মূল্যায়ন করে পুরস্কৃত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে বর্ণাঢ্য আয়োজনে যথাযথ মর্যাদায় বিজয় দিবস ২০২৫ পালিত।

প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫