টাঙ্গাইল ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন নওগাঁয় নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এক সমাজসেবক নরসিংদীর রায়পুরায় কৃষক মোমেন হত্যা: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় আত্রাই নদী থেকে উদ্ধার মরদেহ ভারতে হস্তান্তর   নওগাঁয় আত্রাই নদীর পানিতে ভাসামন ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার  নরসিংদীতে এসএসসিতে শতভাগ জিপিএ-৫, দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাইস্কুল “ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক” নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ করে করণীয় নির্ধারণের দাবি কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির 
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ৬ বার পড়া হয়েছে

নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন
বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার সকালে নরসিংদী তাঁত বোর্ড আওতাধীন নরসিংদী টেকসটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ তাঁত বোর্ড এর চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সিদ্দিকী এর সভাপতিত্ব অনুষ্ঠানে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য এড. শিরিন সুলতানা, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, কেন্দ্রীয় তাঁতীদলের আহবায়ক আবুল কালাম আজাদ,অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো: সামসুজ্জামান,নরসিংদী তাঁত বোর্ড লিয়াজো অফিসার জাকিয়া সুলতানা,কেন্দ্রীয় তাঁতী যুগ্ম আহবায়ক গোলাপ মঞ্জুর ও যুগ্ম আহবায়ক মনজুরুল মোর্শেদ চৌধুরী,ঢাকা মহানগর তাঁতীদল সাধারন সম্পাদক আবুল কাসেম পাঠুয়ারী, জেলা বিএনপি’র ফারুক উদ্দিন ভুইয়া,জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জলা বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ন কবির কামাল ও সেক্রেটারী আলাউদ্দিন প্রধান, জেলা তাঁতীদল প্রচার ও প্রকাশনা সম্পাদক বশির আহম্মদ মোল্লা,উপজেলা তাঁতী দলের সভাপতি হুরমুজ মোল্লা ও সেক্রেটারী শেখ আলমগীর হোসেন, রায়পুরা পৌর তাঁতী দলের সভাপতি ডা: শহিদুল ইসলাম ও সেক্রেটারী মো: বাদল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এড.শিরিন সুলতানা বলেন, দেশের ক্রমবর্ধমান টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের জন্য দক্ষ ও মেধাবী মানবসম্পদ তৈরি এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ও সদ্য স্নাতক তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ জব ফেয়ারের অন্যতম প্রধান উদ্দেশ্য। দিনব্যাপী আয়োজিত এ জব ফেয়ারে দেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের বিভিন্ন স্বনামধন্য ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগকর্তারা অংশগ্রহণ করেন। পাশাপাশি নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়নরত এবং চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীরা এতে অংশগ্রহণ করেন।
জব ফেয়ারে অংশগ্রহণকারী নিয়োগকর্তা প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন পদে প্রয়োজনীয় জনবলের চাহিদা তুলে ধরেন এবং যোগ্য প্রার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ, প্রাথমিক বাছাই, সাক্ষাৎকার ও নিয়োগ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেন। এর মাধ্যমে চাকরিপ্রার্থীরা একই প্ল্যাটফর্মে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় টেক্সটাইল ও গার্মেন্টস প্রতিষ্ঠানের নিয়োগদাতা প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ পান।
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সিদ্দিকী সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি জানান, বাংলাদেশ তাঁত বোর্ড দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের উন্নয়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বস্ত্রখাত গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। এই আয়োজন সফল করার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়, অংশগ্রহণকারী শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। কেন্দ্রীয় তাতীঁদল আহবায়ক আবুল কালাম আজাদ বলেন,পলাতক শেখ হাসিনার আমলে বিগত দিনে আওয়ামী দুসরা তাঁত বোর্ডকে লুটপাট শেষ করেছেন,আর তাদেরকে ছাড় দেওয়া যাবে না, তাঁতবোর্ড তাদেরকে বিতাড়িত করতে হবে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এ দেশ গড়তে হবে।
পরে নরসিংদী তাঁত বোর্ড আওতাধীন নরসিংদী টেকসটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে অতিথিরা বৃক্ষরোপন কর্মসুচির অংশ হিসেবে গাছের চারা রোপন করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬