টাঙ্গাইল ০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার 

নাহিদ খান
  • প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ৭৯ বার পড়া হয়েছে

নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু,
শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় পৃথক ঘটনায় নবদম্পতিসহ তিন জনের মরদেহ উদ্ধার।
২৬ জুলাই রোববার জেলার বদলগাছীতে পানিতে ডুবে নবদম্পতি এবং আত্রাইয়ে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিন দুপুরে বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের একটি খারির খালে গোসল করতে নেমে স্বামী নুর ইসলামকে (২২) দেখতে না পেয়ে স্ত্রী সুমাইয়া আক্তার (১৮) ঝাঁপ দেয় খালের পানিতে। এসময় পানিতে ডুবে এ নবদম্পতির মৃত্যু হয়। নিহত নুর ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং সুমাইয়া আক্তার বদলগাছীর কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে। ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছিল। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৫ জুলাই শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে বদলগাছী শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন নূর ইসলাম। রোববার দুপুরে বাড়ির পাশের একটি খারির খালে গোসল করতে নেমে পরে নুর ইসলাম। এ সময় পাড়ে দাঁড়িয়ে ছিলেন তাঁর স্ত্রী সুমাইয়া। একপর্যায়ে নুর ইসলাম পানিতে তলিয়ে গেলে তাঁকে উদ্ধারের চেষ্টা করতে পানিতে ঝাঁপিয়ে পরে সুমাইয়া। এসময় তারা দুজনেই পানিতে তলিয়ে যায় ।এ ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে অভিযান শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পর দুজনকে অচেতন অবস্থায় পানির নিচ থেকে এই দম্পতিকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী তাহরিমা আক্তার মুন্নি বলেন, হাসপাতালে নেয়ার আগেই তাঁদের মৃত্যু হয়েছে।
অপরদিকে এদিন সকালে জেলার আত্রাই উপজেলার বান্দাইখাড়া সরদার পাড়া নিজ বাড়ি থেকে লিমন হাসান (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লিমন হাসান ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। নিহত লিমন হাসানের পরিবার ও পুলিশ জানায়, শনিবার রাতে লিমন হাসান একাই তাঁর কক্ষে ঘুমাতে যান।এদিন সকালে তিনি দরজা না খুললে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢোকেন। এ সময় কক্ষে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। আত্রাই থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়ছে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমীন বলেন, হাসপাতালেই মরদেহের সুরতহাল করা হয়েছে। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার 

প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই ২০২৬