টাঙ্গাইল ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কুমুড়ি বিলে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রমের প্রথম ধাপ সম্পন্ন

নাহিদ খান
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / ১৩০ বার পড়া হয়েছে

কুমুড়ি বিলে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রমের প্রথম ধাপ সম্পন্ন

কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারর্খী ইউনিয়নে কুমুড়ি বিলে ভিয়াইল থেকে তালতলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার খাল খনন প্রকল্পের প্রথম ধাপের ১ কিলোমিটার খননকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে খননকৃত অংশের দুই পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রমও শেষ করা হয়েছে।

সোমবার   ২২ জুন     আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন ও সমাপ্তি ঘোষণা করেন টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এমদাদুল হক, হোসেন মেম্বার, আয়ুব আলী খান, আমজাদ হোসেন, লুৎফর রহমান, নবী মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, কুমুড়ি বিল খননের ফলে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিলের দুই পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি পাবে, যা পরিবেশকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলবে।

এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবশিষ্ট খননকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, প্রকল্পের পুরো কাজ বাস্তবায়িত হলে এলাকার কৃষি উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং সামগ্রিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল এ মহতী উদ্যোগের জন্য বিএনপির  প্রধান মন্ত্রী  জনাব তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য জনাব লুৎফর রহমান মতিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুমুড়ি বিলে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রমের প্রথম ধাপ সম্পন্ন

প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬