টাঙ্গাইল ০১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে মাদ্রাসাছাত্রীর ওপর ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিএনপি নেতা আব্দুল বাতেন চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় জনমনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কালিহাতীতে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা Five-month pregnant housewife commits suicide in Kalihati কালিহাতীর সিংগাইরে মাদ্রাসাছাত্রীর ওপর ধর্ষণের চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল থেকে অভিযুক্ত গ্রেপ্তার নওগাঁয় পূজা উদযাপন ফ্রন্টের  মানববন্ধন ও প্রতিবাদ সভা নরসিংদীর রায়পুরায় ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব আব্দুল কাদির আমিরগঞ্জকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলা হবে নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১ যৌথ বাহিনির অভিযান নরসিংদীতে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত কালিহাতীতে গাঁজাসহ পুত্রবধূ আটক, শ্বশুর পলাতক
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

বিএনপি নেতা আব্দুল বাতেন চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় জনমনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা

বশির আহমেদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ১০ বার পড়া হয়েছে

বিএনপি নেতা আব্দুল বাতেন চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় জনমনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

দলের যোগ্য পরীক্ষিত ত্যাগী সৎ সাহসী বিএনপি নেতা আব্দুল বাতেন মরজাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় জনমনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।

জানাগেছে, নরসিংদী ৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের আস্থাবাজান দলের যোগ্য পরীক্ষিত ত্যাগী সৎ সাহসী বিএনপি নেতা আব্দুল বাতেন। তিনি দীর্ঘদিন যাবত কেন্দ্রীয় বিএনপির ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে দলীয় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন। তিনি গত জাতীয় সংসদ নির্বাচনের সফলতার সাথে প্রধান এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নে নির্বাচনী আমেজ ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছে বিএনপির প্রবীণ নেতা, সফল ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল বাতেন এম এ, এলএলবি। তিনি আসন্ন মরজাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
মরজাল ইউনিয়নের বটিয়ারা গ্রামের কৃতী সন্তান আব্দুল বাতেন দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে রাজনীতি, সামাজিক কর্মকাণ্ড এবং জনসেবার সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি পেশাগত জীবনে একজন সফল ব্যবসায়ী হলেও রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা এলাকায় ব্যাপক পরিচিতি এনে দিয়েছে।
রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক, সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি রায়পুরা উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ ৩০ বছরের রাজনৈতিক পথচলায় দলীয় আন্দোলন-সংগ্রাম, গণতান্ত্রিক অধিকার আদায়ের বিভিন্ন কর্মসূচি এবং এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তিনি নিজেকে একজন জনবান্ধব ও তৃণমূলের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আব্দুল বাতেন এম এ, এলএলবি বলেন,
“দীর্ঘদিন ধরে আমি এলাকার মানুষের সঙ্গে রয়েছি। তাদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনাগুলো খুব কাছ থেকে দেখেছি। আমি বিশ্বাস করি, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে একটি আধুনিক, সুশাসনভিত্তিক, মাদক ও দুর্নীতিমুক্ত, উন্নয়নমুখী মরজাল ইউনিয়ন গড়ে তোলা সম্ভব। আমি নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।”
তিনি আরও বলেন, “ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি খাতের উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো। জনপ্রতিনিধি হিসেবে নয়, বরং জনগণের একজন সেবক হয়ে মরজাল ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই।”
আব্দুল বাতেন এম এ, এলএলবি আসন্ন নির্বাচনে মরজাল ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন। তাঁর প্রার্থী হওয়ার ঘোষণাকে ঘিরে ইতোমধ্যে এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে এবং সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপি নেতা আব্দুল বাতেন চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় জনমনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা

প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন ২০২৬