নাগবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শহিদুল দুলাল ইসলামের দোয়া প্রার্থনা
- প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ২ বার পড়া হয়েছে
নাগবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শহিদুল দুলাল ইসলামের দোয়া প্রার্থনা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাগবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন মোঃ শহিদুল দুলাল ইসলাম। তিনি এলাকার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
প্রার্থী শহিদুল দুলাল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করে আসছেন। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধানে সবসময় চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখতে চান।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও সামাজিক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালাবেন।
এসময় তিনি এলাকাবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট কামনা করেন, যেন তিনি নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।



















