আলিফ নেটওয়ার্কের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- প্রকাশিত : সোমবার, ২ মার্চ ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে
আলিফ নেটওয়ার্কের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে ২ মার্চ ২০২৬ তারিখে আলিফ নেটওয়ার্কের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
আয়োজকরা জানান, আলিফ নেটওয়ার্ক সবসময় সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন অব্যাহত থাকবে।
ইফতার শেষে উপস্থিত অতিথিদের মাঝে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও কুশল বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।









