টাঙ্গাইল ০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী তারেক রহমান এর আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন সভাপতি সাংবাদিক এনায়েত করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক শারমিনকে ঘিরে ‘মেয়ে থেকে ছেলে’ রূপান্তরের দাবি, ছড়াচ্ছে নানা গুজব আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী রেলি মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর হাবলার চেয়ারম্যান পদে সুমন খানের আগ্রহ, সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় কালিহাতীতে ফুটবল টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন, উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীর কৃতি সস্তান ড.আবদুল মঈন খানকে এলজিইডি মন্ত্রী করায় নরসিংদী (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলীর সহ সকল কর্মকর্তাগনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নওগাঁয় শিশু সন্তানকে নদীর পানিতে ফেলেদিল  মা, উদ্ধারকারীকে পুরস্কৃত করল পুলিশ  

নওগাঁ জেলা প্রতিনিধিঃ 
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / ৩৬৯ বার পড়া হয়েছে

নওগাঁয় শিশু সন্তানকে নদীর পানিতে ফেলেদিল  মা, উদ্ধারকারীকে পুরস্কৃত করল পুলিশ

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

শিশু সন্তানকে আত্রাই নদীর পানিতে ফেলে দিয়ে থানায় হাজির হয়ে নিজেকে গ্রেফতারের দাবী করেন এক মা।ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাওয়া শিশু সন্তান হাসপাতালে সুস্থ রয়েছে।

মা-সন্তানের এমন আলোচিত অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে নওগাঁর পত্নীতলা উপজেলার আত্রাই নদীতে।

১৫ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে  উপজেলার মাহমুদপুর আত্রাই নদীর ব্রিজ থেকে এক মা তার ১৬ মাস বয়সী নিজ শিশু সন্তানকে পানিতে ফেলে দেয়। সন্তানকে পানিতে ফেলে দিয়ে ওই মা থানা পুলিশের কাছে গিয়ে নিজেকে গ্রেফতারের দাবি করেন।

ঘটনাটি জানার পর দ্রুত থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।বর্তমানে ওই শিশু আশংকা মুক্ত বলে জানা গেছে।এ শিশুকে উদ্ধারে সহযোগিতাকারী এক ব্যক্তিকে পুরস্কৃত করেছেন নওগাঁর পুলিশ সুপার।

পত্নীতলা থানা পুলিশ জানায়,এদিন ওই সময় ১২ একজন মহিলা থানায় এসে জানায় তিনি তার ১৬ মাস বয়সী শিশু কন্যা সন্তানকে ব্রিজ থেকে আত্রাই নদীর পানিতে ফেলে দিয়েছেন।সেই সঙ্গে তাকে গ্রেফতারের দাবিও করেন তিনি।তার মুখে  এ কথা শোনার পরে সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সেখানে খমির শেখ নামক এক ব্যক্তি শিশুটিকে পানি থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত রয়েছেন। তবে প্রাথমিক ভাবে জানা গেছে ওই মহিলা মানসিক ভাসাম্যহীন।

এদিন বিকেলে পেশাগত কাজে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পত্নীতলা থানা পরিদর্শনে যান। বিষয়টি শুনে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে দেখতে যান।

এসময় ওই শিশুকে পানি থেকে উদ্ধারকারী খমির শেখকে আর্থিক পুরুষ্কার তুলে দেন পুলিশ সুপার।

শিশুটির বাবা মেহেদী হাসান বলেন,তার স্ত্রী কিছুদিন যাবত মানসিক সমস্যায় ভুগছেন।যার কারণে এমন ঘটনা ঘটেছে।তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

এ বিষয়ে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, একজন মা থানায় এসে বলেন তিনি তার ১৬ মাস বয়সী নিজ সন্তাকে আত্রাই নদীর পানিতে ফেলে দিয়েছেন।

ঘটনাটি নিশ্চিতে তিনি ওই শিশুটির পরিবারের লোকজনের কাছে ফোনে কথা বলেন এবং দ্রুত থানায় আসার কথা বলেন।

এদিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মুঠোফোনে বলেন,এদিন তিনি একটি প্রোগ্রাম ছিলেন। ঘটনাটি শোনার পর সঙ্গে সঙ্গে তিনি শিশুটিকে দেখতে হাসাপাতালে গিয়ে ছিলেন। ওই শিশুকে পানি থেকে উদ্ধারকারী ব্যক্তিও আহত হয়েছে।

মানবিক দিক থেকে উদ্ধারকারী ব্যক্তিকে খুশি হয়ে পুলিশের পক্ষ থেকে তাকে আর্থিক পুরুষ্কার প্রদান করা হয়েছে।

এ শিশুর নিরপত্তাসহ তার মায়ের মানসিক চিকিৎসা করানোর বিষয়টি তার পরিবারের লোকজন নিশ্চিত করেছেন বলে পুলিশ সুপার জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় শিশু সন্তানকে নদীর পানিতে ফেলেদিল  মা, উদ্ধারকারীকে পুরস্কৃত করল পুলিশ  

প্রকাশিত : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬