টাঙ্গাইল ১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীর বল্লা কালী মন্দির ও মহাশ্মশান সম্পাই নদীর ভাঙনের হুমকিতে

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • / ২৭৮ বার পড়া হয়েছে

কালিহাতীর বল্লা কালী মন্দির ও মহাশ্মশান সম্পাই নদীর ভাঙনের হুমকিতে

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামের শতবর্ষ প্রাচীন শ্রী শ্রী ষড়ভুজ কালী মন্দির এবং মহাশ্মশান ঘাট সম্পাই নদীর ভাঙনের ফলে ধ্বংসের মুখে পড়েছে। এই মন্দির ও শ্মশান ঘাট, যা বল্লার হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য, এখন নদীর তীব্র ভাঙনের কবলে পড়েছে।

সাম্প্রতিক সময়ে দেখা গেছে, শ্মশান ঘাটের প্রায় ৩০ ফুট ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এমন অবস্থা চলতে থাকলে অচিরেই এই প্রাচীন মন্দির ও শ্মশান সম্পূর্ণরূপে নদীগর্ভে তলিয়ে যেতে পারে। এই হুমকিতে হিন্দু সম্প্রদায়সহ এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাদল চন্দ্র পাল জানান, “আমরা চরম আতঙ্কের মধ্যে আছি। প্রতিদিন যেভাবে নদী ভাঙছে, তাতে আমাদের ঐতিহ্যবাহী এই মন্দির ও শ্মশান অচিরেই হারিয়ে যাওয়ার সম্ভাবনা। মন্দির কমিটির সহ-সভাপতি প্রফুল্ল পাল, কোষাধক্ষ স্বপন বনিক, হিসাব রক্ষক অজিত সাহা, দুলাল চন্দ্র পাল, সনজিত সরকার, নিরাপত্তা প্রহরী নরেশ সাহা ও এলাকার বাসিন্দারা একই অনিশ্চয়তা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এ মহাসংকট থেকে এই ঐতিহ্যবাহী মন্দির ও মহাশ্মশান ঘাটকে রক্ষা করতে স্থানীয় জনগণ দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করছেন। প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের কাছে এই ঐতিহ্যের রক্ষার আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

শুভ্র মজুমদার
কালিহাতী, টাঙ্গাইল
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীর বল্লা কালী মন্দির ও মহাশ্মশান সম্পাই নদীর ভাঙনের হুমকিতে

প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪