টাঙ্গাইল ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র‌্যালি ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের দাবি নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আ’টক স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন উন্নয়ন ও শান্তির পথে রায়পুরা শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে ঘিরে নতুন প্রত্যাশা ১১ দলের তথাকথিত লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান…. ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী ড. আ:মঈন খান এলজিইডির বদলি আদেশ অমান্য: কালিহাতীতে দায়িত্ব হস্তান্তর না করে বহাল প্রকৌশলী !ছানোয়ারের খুটির জোর কোথায়? এমপি লুৎফর রহমান মতিনের জন্য মুসল্লিদের কাছে দোয়া চাইলেন অ্যাডভোকেট খন্দকার মনির নওগাঁয় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে শোভাযাত্রা কালিহাতীতে ‘জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে দেড়শ’ বছরের ডুবের মেলা অনুষ্ঠিত

মো: সেলিম মিয়া নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৩৫ বার পড়া হয়েছে

কালিহাতীতে দেড়শ’ বছরের ডুবের মেলা অনুষ্ঠিত
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের কালিহাতীতে মাঘী পূর্ণিমার সময় প্রায় দেড়শ’ ধরে পালিত হয়ে আসছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মেলা। যা মানুষের মুখে মুখে ডুবের মেলা নামে পরিচিত। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারের পশ্চিম পাশে পোয়াতি বিলে এ মেলা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৪ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ডুবের মেলায় হাজারো পূণ্যার্থী ভোর ৫ টাকা থেকে বিকাল ৫টা পর্যন্ত নানা মনোবাসনা পূরণ ও পূণ্যের আশায় এক কাপড়ে স্নান করেছেন। কালিহাতীর -স্নানানুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী উপস্থিত হয়ে মেলা পরিদর্শন করলে পূণ্যার্থীরা আনন্দে উদ্বেলিত হয়েছে।
জানা গেছে, প্রতিবছর কালিহাতী উপজেলার আউলিয়াবাদের পোয়াতি বিলের একটি নির্দিষ্টস্থানে মাঘী পূর্ণিমায় ‘স্নান’ অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও দূর-দূরান্ত থেকে পুণ্যার্থীরা পোয়াতি বিলে মানত করে পাপ মোচনের জন্য আসেন। মানত পূরণের জন্য তারা পোয়াতি বিলে স্নান করেন, সাধ্যানুযায়ী মানত (টাকা-পয়সা) বিলের পানিতে ছুড়ে ফেলেন ও স্থানীয় মন্দিরে দান করেন। ওই অনুষ্ঠান উপলক্ষে নানা রকমের দোকানপাট-মেলা বসে।ডুবের মেলায় বসে গ্রামীণ ঐতিহ্যের বাঁশ-বেত, কাঠ-মাটির তৈজস ও আসবাবপত্রের দোকান। এছাড়া বিভিন্ন প্রকার খাবার এবং ছোটদের আকর্ষণীয় খেলনা ও ব্যবহার্য জিনিসপত্রের দোকান।

কালিহাতী উপজেলার পারখী ইউপি চেয়ারম্যান এড.আজিজুর রহমান তালুকদার বলেন, প্রায় দেড়শ বছর ধরে পোয়াতি বিলে নিঃসন্তান দম্পতিরা সন্তানের আশায় মাঘী পূর্ণিমায় স্নান করে থাকেন। এক সময়ের সাধারণ স্নান এখন ব্যাপক জনসমাগমের স্থানে পরিণত হয়েছে।

মো: সেলিম মিয়া
কালিহাতী সংবাদদাতা
তারিখ ২৪.০২.২০২৪

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে দেড়শ’ বছরের ডুবের মেলা অনুষ্ঠিত

প্রকাশিত : শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪