টাঙ্গাইল ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে: ড. আব্দুল মঈন খান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল |  কালিহাতীতে নাগরিক অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত |  নরসিংদীর রায়পুরায় আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষের পুনর্বহাল না করার দাবীতে মানববন্ধন নরসিংদীতে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর আমেনা হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার পূর্বপরিকল্পিতভাবে মেয়েকে হত্যা কালিহাতীতে আদীফা মেমোরিয়াল ট্রাস্টের ইফতার ও দোয়া মাহফিল  নরসিংদীর রায়পুরায় অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার নওগাঁয় মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শিশু কন্যা নিহত, পরে স্বামীর মৃত্যু নরসিংদী-৫টি আসনের এমপিদেরকে শুভেচ্ছা ও অভিন্দন জানালেন রায়পুরার কৃতি সন্তান শিল্পপতি দানবীর আলহাজ্ব সিদ্দিকুর রহমান | 
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে: ড. আব্দুল মঈন খান

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে: ড. আব্দুল মঈন খান

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী জেলা প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, বরং জনগণের কল্যাণে রাজনীতি করে। দীর্ঘ আন্দোলন ও ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে।
সোমবার (৯ মার্চ) নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নরসিংদী স্টেডিয়ামে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ মঞ্জুর এলাহী।

ড. মঈন খান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি দাবি করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া। আগামী পাঁচ বছরে সামাজিক শৃঙ্খলা, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারসহ মানুষের সব অধিকার পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে বিএনপির সরকার।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীসহ সারা দেশে উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, নরসিংদী জেলা বিএনপি একটি ঐক্যবদ্ধ পরিবার এবং দলের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব বা সংঘাত নেই।

বিশেষ অতিথির বক্তব্যে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সংসদ সদস্যদের প্রথম সভায় কঠোর বার্তা দিয়েছেন—দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। কেউ অন্যায়, অপরাধ, দুর্নীতি বা অনিয়মে জড়িত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং অপরাধ প্রমাণিত হলে আইনের হাতে তুলে দেওয়া হবে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার পতনের পর দীর্ঘ ১৭ বছর পর নরসিংদীতে এ ধরনের বড় ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা সম্ভব হয়েছে। আন্দোলনে শহীদ ও আহতদের ত্যাগের বিনিময়েই নতুন বাংলাদেশ পাওয়া গেছে। তাদের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিলে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রায় তিন হাজার নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে: ড. আব্দুল মঈন খান

প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬