নওগাঁয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে
নওগাঁয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
বছরের এই দিনে স্বাধীনতায় আমাদের শক্তি এই স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করে ‘দৈনিক বাংলাদেশের আলো পত্রিকাটি। ৩১ জানুয়ারি শনিবার বেলা ১২ টায় জেলা শহরের প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার অডিটোরিয়ামে আলোচনা সভা, কেক কাটা এবং র্যালীর মধ্যদিয়ে পত্রিকাটির ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস,এম আজাদ হোসেন মুরাদের সভাপতিত্বে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ওয়ালিউল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও চ্যালেন নাইনের জেলা প্রতিনিধি রিফাত হোসেন সবুজ, প্রজন্মের আলোর সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, প্রথম সংবাদের বার্তা সম্পাদক রুবেল হোসেন, দৈনিক জনবানী জেলা প্রতিনিধি রকি খান, অনিন্দ্য তুহিন, সজীব হোসেনসহ আরো অনেকে।
জেলা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি ও বাংলা টিভির জেলা প্রতিনিধি গবেষক আশরাফুল নয়নের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশের আলো জেলা প্রতিনিধি এ.বি.এস রতন। আলোচনা সভায় সকল বক্তা দৈনিক বাংলাদেশের আলোর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। প্রধান অতিথির বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রিন্ট পত্রিকা দৈনিক বাংলাদেশের আলো ইতিহাস সুদীর্ঘকালের। তবে দৈনিক বাংলাদেশের আলো ১৭ বছরের জাতীয়, ইতিহাস ঐতিহ্যসহ তৃনমূলের খবর প্রকাশে অনন্য ভুমিকা পালন করছে।










