টাঙ্গাইল ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
এটিভি বাংলা নিউজের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর উপস্থিতি; গান ও নৃত্যে মুগ্ধ কালিহাতীবাসী। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর অভিনন্দন খাসির আড়ালে কুকুরের মাংস বিক্রির অভিযোগে কসাই এমদাদ আটক   টাঙ্গাইলের সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি | টাঙ্গাইলের কালিহাতীর নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া গ্রামবাসীর বিএনপির বিজয় উদযাপন উপলক্ষে গণভোজ অনুষ্ঠিত | কালিহাতীতে বিএনপির বিজয় উদযাপন উপলক্ষে গণভোজ অনুষ্ঠিত কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটি ও কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সদস্য মো.মাছুদুল আলম সিদ্দিকী স্বপন (৫৫) ১৪ ফেব্রুয়ারি ইন্তেকাল করেছেন । টাঙ্গাইলের কালিহাতিতে দুই গ্রুপের মাঝে সংঘর্ষ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের  মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী মিছিলে জনতার ঢল। ঘাটাইলে স্বতন্ত্র এমপি প্রার্থীকে বিজয়ী করতে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘে সবুজয়ণের উদ্যোগে বৃক্ষরোপণ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

টাঙ্গাইলের সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি |

নাহিদ খান
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি |

ন্যায়ের পক্ষে সোচ্চার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে পরিচিত তোফাজ্জল হোসেন খানকে ১১ নং বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান স্থানীয়দের একাংশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই তোফাজ্জল হোসেন খান বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়নকালে তিনি হল শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। সংগঠনের পাশাপাশি এলাকায় শিক্ষা, ক্রীড়া ও মানবিক কার্যক্রমেও তার অংশগ্রহণ ছিল বলে জানান তার সমর্থকরা।

ঐতিহ্যবাহী সিংনা খান পরিবারের সন্তান হিসেবে এলাকায় তার একটি সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে বলেও দাবি করেন অনেকে। তাদের ভাষ্য, ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একজন সাহসী ও কর্মঠ নেতৃত্ব প্রয়োজন। সে জায়গা থেকে তোফাজ্জল হোসেন খানকে চেয়ারম্যান পদে দেখতে চান তারা।

১১ নং বীরবাসিন্দা ইউনিয়নের কয়েকজন বাসিন্দা বলেন, আগামী দিনে একজন তরুণ ও শিক্ষিত নেতৃত্ব ইউনিয়ন পরিষদে এলে সাধারণ মানুষের প্রত্যাশা ও দাবি-দাওয়া আরও জোরালোভাবে উপস্থাপিত হবে। তারা মনে করেন, জনসম্পৃক্ততা ও ন্যায়ভিত্তিক অবস্থানের কারণে তোফাজ্জল হোসেন খান একজন সম্ভাবনাময় প্রার্থী হতে পারেন।

তবে এ বিষয়ে তোফাজ্জল হোসেন খানের আনুষ্ঠানিক বক্তব্য এখনও জানা যায়নি। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা থাকলেও তিনি নির্বাচনে অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

এদিকে, সম্ভাব্য নির্বাচন ঘিরে ১১ নং  বীরবাসিন্দা ইউনিয়নে রাজনৈতিক আলোচনা ও হিসাব-নিকাশ শুরু হয়েছে। সময়ই বলে দেবে শেষ পর্যন্ত কে হচ্ছেন চেয়ারম্যান প্রার্থী এবং কাকে ঘিরে গড়ে উঠবে জনসমর্থনের বড় বলয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলের সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি |

প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬