টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী মিছিলে জনতার ঢল।
- প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১ বার পড়া হয়েছে
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী মিছিলে জনতার ঢল।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন বিশিষ্ট সমাজসেবক, জননন্দিত নেতা ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হালিম মিঞা। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এক নির্বাচনী প্রচারে ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা বলেন, স্মার্ট ও আধুনিক কালিহাতী বিনির্মাণই তার মূল লক্ষ্য। এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান বৃদ্ধিতে তিনি নিরলসভাবে কাজ করতে চান। এজন্য কালিহাতীর জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই নির্বাচনে অংশগ্রহণ করেছি। নির্বাচিত হলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করব।
প্রচারে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সর্বস্তরের জনগণ মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হালিম মিঞাকে জয়ী করার আহ্বান জানান এবং এলাকার উন্নয়নের সুযোগ দেওয়ার অনুরোধ করেন।










