কালিহাতীর আউলিয়া বাদ বাজার পাবলিক টয়লেট সংস্কার শেষে উদ্বোধন
- প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ৯৩ বার পড়া হয়েছে
কালিহাতীর আউলিয়া বাদ বাজার পাবলিক টয়লেট সংস্কার শেষে উদ্বোধন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়া বাদ বাজারের পাবলিক টয়লেট সংস্কার শেষে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে এই পাবলিক টয়লেটের উদ্বোধন করেন সভাপতি মোঃ হারুন অর রশীদ সভাপতি কালিহাতী কাট ব্যবসায়ী সমিতির এবং লাল মাহমুদ। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইজারাদার সাব্বির আহমেদ আব্বাসী।
এসময় কালিহাতীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বাজারে একটি পরিপাটি ও ব্যবহার উপযোগী পাবলিক টয়লেটের প্রয়োজন ছিল। সংস্কারের মাধ্যমে এখন ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বাস্থ্যসম্মত সেবা নিশ্চিত হবে।
বণিক সমিতির সভাপতি মোঃ হারুন অর রশীদ বলেন, বাজারের সার্বিক পরিবেশ উন্নয়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বাজারের উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধন শেষে উপস্থিত অতিথিরা সংস্কারকৃত পাবলিক টয়লেট পরিদর্শন করেন এবং এই উদ্যোগকে স্বাগত জানান।










