মামলা তুলে নিতে প্রাননাশের হুমকীর অভিযোগনি রাপতাহীনতায় ভুগছেন এক দৃষ্টি প্রতিবন্ধী পরিবার
- প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ৩৫ বার পড়া হয়েছে
মামলা তুলে নিতে প্রাননাশের হুমকীর অভিযোগনি রাপতাহীনতায় ভুগছেন এক দৃষ্টি প্রতিবন্ধী পরিবার
গৌতম কুমার মহন্ত নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় এক দৃষ্টি প্রতিবন্ধীর বাড়ি ঘরে হামলা ও ভাংচুরসহ মারপিটের ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে দেয়া হামলা তুলে নিতে প্রাননাশের হুমকি দেয়ার অভিযোগ করা হয়েছে। অসহায় এ প্রতিবন্দ্বী পরিবার আসামী পক্ষের হুমকি-ধুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন রোগীসহ তার স্বজনরা। গুরুতর জখম প্রাপ্ত রোগির স্বামী দৃষ্টি প্রতিবন্দী সিংহন্দী গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা ষাটোর্ধ নির্যাতিত লোকমান সরকার অভিযোগ করে বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রায় ৭ মাস পূর্বে একই গ্রামের জনৈক জাহিদুল ইসলাম, মহিদুল ইসলাম, রুবেল, আব্দুর রশিদ, ইমরান, আরমান ও রশিদা বেওয়া দলবদ্ধভাবে তার স্ত্রী আয়েশা বেগমকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারপিট করাসহ বুক ও পাঁজরের হাড় ভেঙে দেয়। এসময় তারা লোকমান ও তার ছোটবোন মনোয়ারা বেগমকেও বেধড়ক মারপিটে আহত করে। এ ব্যাপারে অভিযোগকারী লোকমান সরকারের ছেলে আব্দুল করিম বাদী হয়ে ওইসব ব্যক্তিকে আসামী করে পত্নীতলা থানায় মামলা করেন। ওইদিনই গুরুতর আহত অবস্থায় আহতদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে লোাকমানের স্ত্রীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে সম্প্রতি বাড়ি আসেন তিনি। নির্যাতিত লোকমান সরকার ও তার পরিবারের অভিযোগ কয়েক দিন আগে আসামীরা জামিনে এসে প্রকাশ্যে তাদেরকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকী দিচ্ছেন। আসামীদের ভয়ে তারা বাড়ি থেকে বের হতে পারছেন না।কয়েক দিন আগে আসামীরা আবারও তাদের বাড়িঘরে হামলা চালিয়ে দরজা, জানালা ভাংচুর করছে বলে অভিযোগ করেন। অপর দিকে মামলা তুলে নিতে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করার বিষয়টি অস্বীকার করে ওই মামলার আসামী রশিদা বেওয়া বলেন বিষয়টি নিয়ে স্থানীয় মাতব্বরদের মাধ্যমে তারা মিমাংসার প্রস্তাব দিয়েছে।











