কালিহাতীতে ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, স্বামী ও বন্ধু অভিযুক্ত
- প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
কালিহাতীতে ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রীকে ধ’র্ষণের অভিযোগ, স্বামী ও বন্ধু অভিযুক্ত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর গ্রামে ঘুমের ওষুধ খাইয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর স্বামী কামরুল ও স্বামীর বন্ধু মনিরের বিরুদ্ধে।
ভুক্তভোগী জেসমিনের পরিবারের অভিযোগ, তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে মারধর ও ধর্ষণ করা হয়েছে। ঘটনার পর অসুস্থ অবস্থায় তাঁকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মনিরকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে কালিহাতী অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী জানান অভিযোগের ভিত্তিতে আসামি গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে ।









