টাঙ্গাইল ০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীর তৃণমূলের নেতা অধ্যাপক এ কে এম আব্দুল আউয়ালকে ঘিরে নতুন আলোচনা নরসিংদীতে ২ কোটি টাকার সড়কে হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিহাতীতে ১০৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাইরমারা ইউনিয়নে চেয়ারম্যান পদে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন মোঃ মোখলেসুর রহমান মাস্টার হাবলায় চেয়ারম্যান পদে বিএনপির ১০, জামায়াতের ১ হারানো বিজ্ঞপ্তি: সখীপুরে নাহিদ সিকদার নিখোঁজ, সঙ্গে রয়েছে লাল রঙের সাইকেল নরসিংদীর রায়পুরার শ্রীনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন ও সকলের দোয়া প্রত্যাশী জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বর্তমান সরকার ন্যায়-নীতি-সততার সঙ্গে দেশ পরিচালনা করছে: এমপি খায়রুল কবির খোকন বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি : রায়পুরায় সার ব্যবসায় অনিয়ম: ইউএনও মোঃ মাসুদ রানার নেতৃত্বে অভিযানে ২১০ কেজি সার জব্দ, ৩৬ হাজার টাকা জরিমানা
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীর তৃণমূলের নেতা অধ্যাপক এ কে এম আব্দুল আউয়ালকে ঘিরে নতুন আলোচনা

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২ বার পড়া হয়েছে

কালিহাতীর তৃণমূলের নেতা অধ্যাপক এ কে এম আব্দুল আউয়ালকে ঘিরে নতুন আলোচনা
দুঃশাসনের সময়ে আন্দোলন-সংগ্রাম, হামলা-মামলা ও দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকার কারণে কালিহাতীর তৃণমূলে পরিচিত মুখ হয়ে ওঠেন অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল। পেশাজীবী সংগঠক, আলোচক ও রাজনৈতিক সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
বিগত সময়ে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী, শাহাদতবার্ষিকী, ইফতার মাহফিলসহ বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে সরব ছিলেন তিনি। ২৮ অক্টোবরের মহাসমাবেশ, জুলাইয়ের আন্দোলন এবং নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচিতেও তার সক্রিয় অংশগ্রহণ ছিল। ৭ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার হয়ে কারাবরণও করেন তিনি।
৩১ বছরের অধ্যাপনা জীবনে শিক্ষকদের বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক আব্দুল আউয়াল। বেতন বৃদ্ধি, উৎসব ভাতা, অবসর সুবিধা, কল্যাণ ট্রাস্ট ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন ধরে তিনি আন্দোলনে যুক্ত রয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে খামারিদের বিভিন্ন দাবিতেও মাঠে সক্রিয় ছিলেন।
৫ আগস্টের পর কালিহাতীর বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় জনসচেতনতামূলক সভা করে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণেও দায়িত্ব পালন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দীর্ঘদিন ৩১ দফার লিফলেট নিয়ে কালিহাতীর বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন অধ্যাপক আব্দুল আউয়াল। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন না পেলেও মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনের পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয় ছিলেন তিনি।
তবে সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, দীর্ঘদিনের এই তৃণমূল নেতার বিরুদ্ধে কি হিংসা, বিদ্বেষ কিংবা রাজনৈতিকভাবে মর্যাদা ক্ষুণ্ন করার কোনো অপপ্রয়াস চলছে?
অধ্যাপক এ কে এম আব্দুল আউয়ালের অনুসারীদের দাবি, দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতার মধ্যেও তিনি মাঠে ছিলেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান। তাদের প্রত্যাশা, রাজনৈতিক প্রতিকূলতা তাকে দমিয়ে রাখতে পারবে না, বরং তিনি মানুষের ভালোবাসা নিয়েই এগিয়ে যাবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীর তৃণমূলের নেতা অধ্যাপক এ কে এম আব্দুল আউয়ালকে ঘিরে নতুন আলোচনা

প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬