নওগাঁয় ডিবির অভিযানে চল্লিশ কেজির অধিক গাঁজাসহ ব্যাবসায়ী গ্রেফতার
- প্রকাশিত : সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে
নওগাঁয় ডিবির অভিযানে চল্লিশ কেজির অধিক গাঁজাসহ ব্যাবসায়ী গ্রেফতার
গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় চল্লিশ কেজির অধিক পরিমাণ গাঁজাসহ মাহমুদুল হাসান রুবেল (৩৭) নামে এক ব্যাবসায়ীকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে। ৩০ আগস্ট রোববার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে নওগাঁ সদর উপজেলার ফতেহপুর গ্রামের মুন্সিপাড়ায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে এসব গাঁজাসহ ওই ব্যাবসায়ীকে গ্রেফতার করে। সোমবার বিকেলে জেলা পুলিশ মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করেন,পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেফতারকৃত মাহমুদুল হাসান নওগাঁ সদর উপজেলার ফতেহপুর গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে। সংশ্লিষ্টরা জানায়,পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফতেহপুর গ্রামের মুন্সিপাড়ার এক বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ বাড়ির মালিক মাহমুদুল হাসান রুবেলকে গ্রেফতার করে।ডিবি পুলিশের উপস্থিতির খবর পেয়ে সেখানে আগত স্থানীয় বাসিন্দারা জানান, গ্রেফতারকৃত ব্যাক্তির শয়নকক্ষে তল্লাশী চালিয়ে একটি টিনের বড় বাক্সের ভেতর থেকে ১১টি প্যাকেটে রাখা ওইসব গাঁজা ডিবি পুলিশ উদ্ধার করে। জেলা পুলিশ মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,মাহমুদুল হাসান তার এক সহযোগীর যোগসাজশে গাঁজার ডিলার হিসেবে কাজ করছিল। তাঁর ওই সহযোগীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সুপার জানান।এ ঘটনায় মাহমুদুল হাসানের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।









