আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী রেলি
- প্রকাশিত : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী রেলি
(২৮ আগস্ট) বিকেলে কালিহাতী উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের কস্তীরপাড়া বাজারে মাদক বিরোধীর রেলির আয়োজন করা হয়
এ সময় কালিহাতী থানার তদন্ত ওসি বলেন।, সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে
শুধু আইন প্রয়োগ নয়, পরিবার ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি।
কালিহাতী-৪ আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিনের দিকনির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের ক্ষতি এবং ইভটিজিংয়ের কারণে শিক্ষার্থী ও কিশোর-কিশোরীদের ওপর পড়া লেখার নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন।
এ সময় ৯০ দশকের তুখোর ছাত্রনেতা মোঃ সুলতান মাহমুদ বলেন, একটি পরিবারে মাদকের বিস্তার যেমন নানা সংকট তৈরি করে, তেমনি বাল্যবিবাহ কিশোরীদের শিক্ষা ও ভবিষ্যৎ বাধাগ্রস্ত করে। ইভটিজিংও শিক্ষার্থীদের নিরাপদ চলাচল ও পড়াশোনার পরিবেশে বিরূপ প্রভাব ফেলে। এসব প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নায়েব আলী, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি সোলাইমান হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদ ও কস্তুরি পাড়া
বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান,ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি -বাবু
কালিহাতী উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আবুবক্কর, মোঃ হোসেন আলী সিকদার
ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, ৭ নং ওয়ার্ড যুব দলের সভাপতি আমিনুল ইসলাম লিটন,৯-নং ওয়ার্ড যুব দলের সভাপতি মোঃ আশেদ আলী,
, বীরবাসিন্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাহিদ সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

















