নরসিংদীর রায়পুরায় জাতীয় মৎস্য দিবস উপলক্ষ্যে উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ
- প্রকাশিত : রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে
নরসিংদীর রায়পুরায় জাতীয় মৎস্য দিবস উপলক্ষ্যে উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ
বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় জাতীয় মৎস্য দিবসে উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের আয়োজনে অসংখ্য মৎস্যজীবির উপস্থিতিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
এবারের জাতীয় মৎস্য পক্ষ ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত পালিত হবে।
রোববার (১৬ আগস্ট) রায়পুরা উপজেলা পরিষদ সভাকক্ষে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানার সভাপতিত্বে ও উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা সমাজসেবা অফিসার খলিলুর রহমান সবুজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেন,দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্যচাষিদের উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করা হয়। অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদান ও বিভিন্ন কার্যক্রমে সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রায়পুরা উপজেলায় বিভিন্ন সচেতনতামূলক ও মৎস্য উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান,জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব,জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র হাজী আব্দুল কুদ্দুস,রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, জেলা বিএনপির সদস্য কাজে আসাদুর রহমান মিলন, রায়পুরা প্রেসক্লাব সভাপতি ফরিদ উদ্দিন,রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নূর আহমেদ চৌধুরী মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বাছেদ,রায়পুরা পৌরসভার যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু,রায়পুরা পৌর যুবদল সদস্য সচিব সুমন নেওয়াজ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফিরোজ আল মোজাহিদ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ অনেকে।


















