টাঙ্গাইল ১১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন নওগাঁয় নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এক সমাজসেবক নরসিংদীর রায়পুরায় কৃষক মোমেন হত্যা: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় আত্রাই নদী থেকে উদ্ধার মরদেহ ভারতে হস্তান্তর   নওগাঁয় আত্রাই নদীর পানিতে ভাসামন ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার  নরসিংদীতে এসএসসিতে শতভাগ জিপিএ-৫, দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাইস্কুল
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

নাহিদ খান
  • প্রকাশিত : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ০ বার পড়া হয়েছে

কালিহাতীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতীতে স্বামী ও তার স্বজনদের বিরুদ্ধে স্ত্রী ও মেয়েকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছা. শাহিদা (৪৩) কালিহাতী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহিদার বাড়ি ভোলার লালমোহন উপজেলার চরলক্ষীপুর এলাকায়। তিনি বর্তমানে ঢাকার মিরপুর-আগারগাঁও এলাকায় বসবাস করেন। অভিযোগে অভিযুক্ত তার স্বামী আবুল কালাম (৪৯), টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের কুটুরিয়া গ্রামের বাসিন্দা।
অভিযোগে শাহিদা উল্লেখ করেন, ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর শরিয়ত মোতাবেক আবুল কালামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তারা সৌদি আরবে যান। সেখানে প্রায় তিন বছর অবস্থানকালে তার বেতনের ব্যাংক কার্ড স্বামীর কাছে ছিল এবং বেতন পাওয়ার পর ওই কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করে দেশে পাঠানো হতো। বিভিন্ন সময়ে স্বামী তার কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি শাহিদা বাংলাদেশে ফিরে মিরপুর-আগারগাঁও এলাকায় বসবাস শুরু করেন। স্বামীর সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও আবুল কালাম তাকে বাড়ির কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন। একপর্যায়ে তিনি শাহিদাকে জানান, তার স্ত্রী মারা গেছেন এবং বাড়ির কাজ শেষ হলে তাকে নিয়ে যাবেন।
শাহিদার দাবি, শনিবার (১৫ আগস্ট) তিনি মিরপুর-আগারগাঁও থেকে কালিহাতীর কুটুরিয়া গ্রামে স্বামীর বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, তার স্বামী অন্য এক নারী ও সন্তানদের নিয়ে বসবাস করছেন।
অভিযোগ অনুযায়ী, বিষয়টি নিয়ে কথা বলার সময় আবুল কালাম তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে তার আত্মীয়-স্বজনরা একত্রিত হয়ে শাহিদা ও তার মেয়েকে মারধর করেন। এতে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও জখম হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় শাহিদা অভিযোগটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কালিহাতী থানার পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন।
তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে অভিযুক্ত আবুল কালামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

প্রকাশিত : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬