নরসিংদী সদর উপজেলার মাধবদী হাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও রিং জাল আগুনে পুড়ানো, ৩জন আটক ও জরিমানা আদায়
- প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ৬ বার পড়া হয়েছে
নরসিংদী সদর উপজেলার মাধবদী হাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও রিং জাল আগুনে পুড়ানো, ৩জন আটক ও জরিমানা আদায়
বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার মাধবদী হাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও রিং জাল আগুনে পুড়ানো,হাতে নাতে ৩ জন আটক ও জরিমানা আদায় করা হয়েছে|
নরসিংদী মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া এর নির্দেশক্রমে এবং নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়| আজ সকালে ২৭ জুলাই ২০২৬ খ্রি. (সোমবার) নরসিংদী সদর উপজেলার মাধবদী হাটে অবৈধ কারেন্ট জাল ও রিং জালের ক্রয়-বিক্রয়, সংরক্ষণ এবং মজুদের বিরুদ্ধে একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়| নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এর নেতৃত্বে নরসিংদী সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: খালিদ হোসেন শিমুল, নরসিংদী সদর উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান, নরসিংদী সদর র্যাব, মাধবদী থানা পুলিশ ও ব্যাটেলিয়ান আনসার এর সার্বিক সহযোগিতায় মধাবদী বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও রিং জাল আগুনে পুড়ানো,হাতে নাতে ৩ জন আটক ও জরিমানা আদায় করা হয়| দেখাগেছে, হাটের খোলা মাঠে প্রকাশ্যে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও রিং জাল ক্রয়-বিক্রয় চলছিল| ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ জাল ব্যবসায়ী বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়| তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে জাল বিক্রেতা ও সংরক্ষণকারীকে ৩ (তিন) জনকে হাতে নাতে আটক করা হয়|
পরবর্তীতে সংশ্লিষ্ট আইন অনুযায়ী আটককৃত ৩ (তিন) জনের নিকট থেকে সর্বমোট ৭১,০০০ (একাত্তর হাজার) টাকা জরিমানা আদায় করা হয়|
প্রশাসন নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫নং রোড সংলগ্ন খোলা মাঠে মৎস্য সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করণে জব্দকৃত সকল অবৈধ জাল আগুনে পুড়িয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়|
ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করা হয়, যা দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি¯^রূপ|



















